A. Nayan
A. Nayan
3 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) একটি সমবৃত্তভূমিক…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১২তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 সে.মি. এবং আয়তন 100π ঘন সে.মি.।

(ii) PQRS চতুর্ভুজের PQ, QR, RS ও PS এর মধ্যবিন্দু যথাক্রমে A, B, C ও D I

উত্তর:

দেওয়া আছে,
গোলকের ব্যাসার্ধ, r=3 সে.মি.
আমরা জানি,
গোলকের আয়তন, V=43πr3 ঘন একক

=43π×(3)3 ঘন সে.মি.
=36π ঘন সে.মি.
=113.098 ঘন সে.মি. (প্রায়) [Ans.]

উত্তর:

দেওয়া আছে, একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা, h=12 সে.মি.

এবং আয়তন, V=100π ঘন সে.মি.

ধরি, কোণকের ব্যাসার্ধ = r
আমরা জানি,
সমবৃত্তভূমিক কোণকের আয়তন, V=13πr2 h ঘন একক

প্রশ্নমতে, 100π=13πr2×12

বা, 100×312=r2
বা, r2=25

r=5

∴ কোণকের ব্যাসার্ধ, r=5 সে.মি.

এখন, কোণকের হেলানো উচ্চতা l হলে, l=r2+h2 একক

=52+122 সে.মি.
=25+144 সে.মি. 
=169 সে.মি.
=13 সে.মি.

∴ কোণকের হেলানো উচ্চতা 13 সে.মি. [Ans.]

উত্তর:

দেওয়া আছে, PQRS একটি চতুর্ভুজ এবং PQ, QR, RS ও SP এর মধ্যবিন্দু যথাক্রমে A, B, C ও D। A ও B, B ও C, C ও D এবং D ও A যোগ করি। QS কর্ণের জন্য Q ও S যোগ করি। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামান্তরিক।

প্রমাণ: মনে করি, PQ=a,QR=b,RS=cSP=dAQB এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই,

AQ+QB=AB

বা, 12PQ+12QR=AB[A ও B যথাক্রমে PQ ও QR এর মধ্যবিন্দু]
বা, 12(PQ+QR)=AB 
বা, 12(a+b)=AB

AB=12(a+b)

অনুরুপভাবে, BC=12( b+c),CD=12(c+d)

এবং DA=12(d+a)

আবার, Δ QRS এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে,

QS=QR+RS
QS=b+c

এবং PQS - এ,

SP+PQ+QS=0
বা, SP+PQSQ=0[QS=SQ]

বা, SQ=SP+PQSQ=d+a

এখন, QS+SQ=(b+c)+(d+a)
বা, QSQS=(b+c)+(d+a)[SQ=QS]
বা, 0=(b+c)+(d+a)
বা, (b+c)+(d+a)=0
বা, (b+c)=(d+a)
বা, 12(b+c)=12(d+a)[ উভয়দিকে 12 দ্বারা করে ]

বা, BC=DA[BC=12(b+c) এবং DA=12(d+a)]
বা, BC=AD[AD=DA]
বা, |BC|=|AD|
BC=AD

আবার, BC=AD
BCAD ভেক্টরদ্বয়ের ধারকরেখা একই অথবা সমান্তরাল। কিন্তু এখানে ধারকরেখা এক হওয়া সম্ভব নয়।

অতএব, BCAD ভেক্টরদ্বয়ের ধারকরেখাদ্বয় পরস্পর সমান্তরাল অর্থাৎ BCAD ।.
অনুরূপভাবে AB=DC এবং ABDC
যেহেতু, সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল।
অতএব, ABCD একটি সামন্তরিক। [প্রমাণিত]

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) একটি সমবৃত্তভূমিক…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)”