A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপক: ভয়াবহ টর্নেডোতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উদ্দীপক: ভয়াবহ টর্নেডোতে লন্ডভন্ড সমস্ত গ্রাম। অসহায় লোক গুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটায়। কিন্তু দুর্গত মানুষ একদিনও এলাকার চেয়ারম্যান সাহেবের দেখা পাননি। চেয়ারম্যান কুদ্দুস আলী সাহেব নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। এ সময় তার বন্ধু রাকিব সাহেব দেখেন তাঁর। ছেলে অনেক অবৈধ মালামাল ঘরে এনে রেখেছে। তিনি কালবিলম্ব না করে পুলিশ ডেকে হাতেনাতে ধরিয়ে দেন।

উত্তর:

হজরত উমর (রা.) ধুলার তখতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন।

উত্তর:

প্রকাশ্যে আজান দেওয়ার ব্যাপারে হজরত উমর (রা.)-এর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত।

'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা.)-এর চারিত্রিক মাহাত্ম্য স্বমহিমায় ফুটে উঠেছে। একসময় ইসলাম ধর্মে প্রকাশ্যে আজান দেওয়ার রীতি ছিল না। কোরেশদের ভয়ে মুসলমানরা উচ্চ স্বরে আজান দিতে পারত না। শ্রেষ্ঠবীর উমর যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকে প্রকাশ্যে আজান দেওয়ার রেওয়াজটি প্রচলিত হয়। তাই আজানের সঙ্গে হজরত উমরের স্মৃতি জড়িত।

উত্তর:

একজন আদর্শ ন্যায়বান মানবতাবাদী শাসকের চরিত্রের দিক থেকে চেয়ারম্যান কুদ্দুস আলী হজরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর চরিত্রের বহুমাত্রিক দিক উন্মোচন করেছেন। তার একটি হলো প্রজাবাৎসল্য। প্রজার কল্যাণে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে গভীর রাতে পৌঁছে দিয়েছেন অভাবী-দুঃখীর ঘরে।

'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র-মাহাত্ম্য, মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। উমর ফারুক ছিলেন একজন আদর্শ শাসক। ন্যায় প্রতিষ্ঠায় তিনি নিজ পুত্রকে শাস্তি দিতেও কুণ্ঠাবোধ করেননি। তিনি প্রজাদের দুঃখ-কষ্ট হৃদয় দিয়ে অনুভব করতেন। অন্যদিকে উদ্দীপকের চেয়ারম্যান কুদ্দুস আলী টর্নোডোয় তার এলাকা দুর্দশাগ্রস্ত হলেও তিনি ঢাকায় অবস্থান করেন। অথচ তার এলাকার লোকজন খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে দিন কাটায়। এভাবেই একজন ন্যায়বান, মানবতাবাদী ও আদর্শ শাসকের চরিত্রের দিক থেকে চেয়ারম্যান কুদ্দুস আলী হজরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর:

ন্যায়বিচার প্রতিষ্ঠার দিক থেকে "উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়ের শাসনের দিকটি প্রতিফলিত হয়েছে" মন্তব্যটি যথার্থ।

'উমর ফারুক' কবিতায় উমর ফারুক ছিলেন বহু গুণে গুণান্বিত। তাঁর অজস্র গুণের মধ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা অন্যতম। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। মদ্যপানের অপরাধে নিজ পুত্রকেও তিনি শাস্তি দিতে কুণ্ঠিত হননি।

উদ্দীপকের রাকিব সাহেবের ছেলে অবৈধ মালামাল ঘরে এনে রাখে। এতে তিনি দ্রুত পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ছেলেকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হননি। 'উমর ফারুক' কবিতায় উমর ফারুকও একই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন প্রয়োগের ব্যাপারে তিনি ছিলেন অনড়।

উমর ফারুক (রা.) ছিলেন ন্যায়ের আদর্শের বিমূর্ত প্রতীক। তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। আইন প্রয়োগের ক্ষেত্রে তিনি কখনো আপন-পর ভেদাভেদ করেননি। মদপানের অপরাধে নিজ পুত্রকে বেত্রাঘাত করছেন। এতে পুত্রের মৃত্যু হয়েছে। তবুও তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় ছিলেন অবিচল। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর ন্যায়ের শাসন প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবার উদ্দীপকের রাকিব সাহেব ছেলের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ও উমরের মতো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়ের শাসনের দিকটিই প্রতিফলিত হয়েছে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপক: ভয়াবহ টর্নেডোতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”