A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সোনার বারটির বাতাসে…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সোনার বারটির বাতাসে ওজন 1.96N এবং খাঁটি সোনার ঘনত্ব 19300kgm3.

উত্তর:

একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে।

উত্তর:

টরিসেলির পরীক্ষায় একটি একমুখ বন্ধ নলের ভেতর পারদ ভরে, নলটি পারদ ভরা পাত্রে উল্টো করে রাখা হয়। বাতাস পাত্রের পারদের উপর চাপ দেয়। সেই চাপ পাত্রের সবদিকে সঞ্চালিত হয়ে নলের খোলা মুখের নিচেও চাপ দেয়। শুরুতে নলের পারদের চাপ পাত্রের পারদের জন্য সৃষ্ট নলের মুখে চাপের চেয়ে বেশি হওয়ায় পারদের উচ্চতা কমতে থাকে। পারদের উচ্চতা 76 cm আসলে পারদের উচ্চতাজনিত চাপ, পাত্রের পারদের চাপের সমান হওয়ায় পাড়দের উচ্চতা 76 cm এ এসে থেমে যায়।

উত্তর:

দেওয়া আছে, বারের দৈর্ঘ্য, a=3.5 cm=0.035 m
প্রস্থ, b=2 cm=0.02 m
উচ্চতা, c=1.6 cm=0.016 m

 

আমরা জানি, আয়তন, v=abc

=0.035×0.02×0.016
=11.2×106 m3

এখানে, v=11.2×106 m3

ρ=1000kgm3 g=9.8 W=1.96 N

 

বারটির পানিতে ওজন = বাতাসে ওজন

=Wvρg=1.96(11.2×106×1000×9.8)=1.85 N (Ans.) 

উত্তর:

‘গ’ হতে আয়তন, v=11.2×106 m3

খাটি সোনার ঘনত্ব =19300kgm3

এখানে,

m=wg=1.969.8=0.2 kgv=11.2×106 m3

 

∴ সোনার বারটির ঘনত্ব, ρ=mv

=0.211.2×106=17857.14kgm3

যেহেতু সোনার বারটির ঘনত্ব বিশুদ্ধ সোনার ঘনত্বের চেয়ে (1930017857.14)=1442.86kgm3 কম। তাই বলা যায়, সোনার বারটি বিশুদ্ধ ছিল না।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সোনার বারটির বাতাসে…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”