A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যে সমস্ত শক্তি নতুনভাবে সৃষ্টি করা যায় অর্থাৎ, যেসব শক্তি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে।

উত্তর:

পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ সৃষ্টি ব্যাখ্যা করা যায়। কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। এ অণুগুলো পাত্রের অভ্যন্তরে অতি দ্রুতবেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে। এর ফলে অণুগুলোর পরস্পরের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে অবিরাম সংঘর্ষ হয়। গ্যাস অণুটি একটি ভরবেগে দেয়ালে আঘাত করে অন্য ভরবেগে ফিরে যায়। ভরবেগের এই পরিবর্তনের ফলে গ্যাস অণু পাত্রের দেয়ালে বল প্রয়োগ করতে থাকে [∵ ভরবেগের পরিবর্তনের হারই হলো প্রযুক্ত বল] এবং এর ফলেই আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ সৃষ্টি হয়।

উত্তর:

দেওয়া আছে,

ঝুলানো ভর, m = 10 kg
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
বল, T=mg=10×9.8=98 N
আদিদৈর্ঘ্য, L0=3 m
নতুন দৈর্ঘ্য, L=3.003 m
তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A=1 mm2=1×106 m2
তারের ইয়াংস মতুলাস Y হলে,

আমরা জানি,

TA=Y(LL0L0)
বা, Y=TA×L0LL0
=981×106×33.0033
=9.8×1010Nm2 (Ans.) 

উত্তর:

দেওয়া আছে,
তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A=1 mm2=1×106 m2
তারের আদি দৈর্ঘ্য, L0=3 m
তারের ভর, m = 8.1 gm

=8.1×103 kg

পানির ঘনত্ব, ρw=1gm/cc

=10002kgm3

তারের আয়তন v হলে,
আমরা জানি, v=AL0

=1×106×3
=3×106

তারের উপাদানের ঘনত্ব ρ হলে,

ρ=mv
=8.1×1033×106
=2700kgm3

যেহেতু, তারের উপাদানের ঘনত্ব 2700kgm3, যা পানির ঘনত্ব 1000 kgm3 এর চেয়ে বেশি।

সুতরাং তারটি পানিতে ছেড়ে দিলে এটি ডুবে যাবে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”