A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।

উত্তর:

আকাশে বজ্রপাতের ফলে মেঘের গর্জনের সময় একই সাথে আলো ও শব্দ উৎপন্ন হয়। আলোর বেগ শব্দের তুলনায় অনেক বেশি হওয়ায় আলো আগে পৃথিবীতে পৌঁছায়। এজন্য আলো আগে দেখা যায় ও শব্দ পরে শোনা যায়।

উত্তর:

উদ্দীপক হতে,
উচ্চতা, h=60 cm=0.6 m
ঘনত্ব, ρ=800 kg m3
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
চাপ, P= ?

 

আমরা জানি,

P=hρ g
=0.6×800×9.8
=4704 Pa

অতএব, B পাত্রের তলদেশে চাপের মান 4704 Pa .

উত্তর:

উদ্দীপক হতে,

C বস্তুর ভর, m = 350g = 0.35kg

দৈর্ঘ্য = 5cm = 0.05m
প্রস্থ = 8cm = 0.08m
উচ্চতা = 10 cm = 0.1 m

আয়তন, V= দৈর্ঘ্য × প্রস্থ  × উচ্চতা 
=0.05×0.08×0.1
=0.0004 m3

 

এখন, C বস্তুর ঘনত্ব, ρc=mv
=0.350.0004
=875 kg m3

যেহেতু, A পাত্রের তরলের ঘনত্ব, ρ1=1000 kg m3 এবং B পাত্রের তরলের ঘনত্ব, ρ2=800 kg m3

সুতরাং C বস্তুটির ঘনত্ব A পাত্রের তরলের ঘনত্বের চেয়ে কম কিন্তু B পাত্রের তরলের ঘনত্ব অপেক্ষা বেশি। তাই C বস্তুটি A পাত্রে ভেসে থাকবে কিন্তু B পাত্রে ডুবে যাবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”