A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মিনা তার ছোট…’ ঢাকা বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৭🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 gm ভর এবং 250 cm3 আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা 3m পানির ঘনত্ব 1000 kg m3 এবং ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.8 m s2.

উত্তর:

দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

উত্তর:

একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।

মনে করি, m1m2 ভরের দুটি বস্তু যথাক্রমে u1u2 আদিবেগ নিয়ে একই সরলরেখায় চলছে। যদি u1>u2 হয় তবে, m1 ভরের বস্তুটি এক সময় m2 ভরের বস্তুটিকে ধাক্কা দিবে। ধরা যাক, ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বলের সময়কাল t এবং সংঘর্ষের পর বস্তু দুটির বেগ যথাক্রমে v1v2 । সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, মোট আদি ভরবেগ = মোট শেষ ভরবেগ,
বা, m1u1+m2u2=m1v1+m2v2

উত্তর:

দেওয়া আছে,
পুকুরের পানির গভীরতা, h=3 m
পানির ঘনত্ব, ρw=1000 kg m3
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
পুকুরটির তলদেশের পানির চাপ, P= ?

 

আমরা জানি,

P=hρw g
=3 m×1000 kg m3×9.8 ms2
=29400 Pa (Ans.) 

উত্তর:

এখানে,
বলের ভর, m = 200gm=0.2 kg
বলের আয়তন, V=250 cm3=2.5×104 m3
পানির ঘনত্ব, ρw=1000 kg m3

 

আমরা জানি,

বলটির ঘনত্ব, ρb=mV

=0.2 kg2.5×104 m3
=800 kg m3<1000 kg m3

যেহেতু বলটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। তাই বলটি পানিতে ভেসে থাকবে ।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মিনা তার ছোট…’ ঢাকা বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”