A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি সোনার…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: একটি সোনার মুকুটের ভর 10kg। পানিতে এর ওজন 92.12N।

দৃশ্যকল্প-২: একটি বস্তুর ক্ষেত্রফল 300 cm2 এবং উচ্চতা 10cm। বস্তুর ভর 5kg। পানির ঘনত্ব 

1000kgm3

উত্তর:

নিউক্লিয়ার শক্তি: নিউক্লিয়ার শক্তি হলো এক ধরনের শক্তি, যা পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে উৎপন্ন হয়। যখন কোনো পরমাণুর নিউক্লিয়াস ভাঙে (নিউক্লিয়ার ফিশন) বা দুটি নিউক্লিয়াস একত্রিত হয় (নিউক্লিয়ার ফিউশন), তখন যে বিপুল পরিমাণ শক্তি নিঃসরণ ঘটে তাকেই নিউক্লিয়ার শক্তি বলে।

উত্তর:

ঘনত্ব (Density) হলো কোনো পদার্থের একক আয়তনের ভর।

বায়ু মূলত নাইট্রোজেন (N2) ও অক্সিজেন (O2) গ্যাস দ্বারা গঠিত, যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 32 । অন্যদিকে, জলীয় বাষ্প হলো পানি থেকে উৎপন্ন গ্যাসীয় জলকণা, যার আণবিক ভর মাত্র 18 (H2O) । এখন যদি আমরা একই আয়তনের জলীয় বাষ্প ও শুক্ক বায়ু নিই, তবে দেখা যাবে যে, জলীয় বাষ্পে যেহেতু হালকা অণু রয়েছে তাই একই আয়তনে তার ভর কম হবে। অর্থাৎ জলীয় বাষ্পের ঘনত্ব কম হবে।

অপরদিকে, বায়ুর অণুগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ায় বায়ুর একই আয়তনের ভর বেশি হয়, ফলে তার ঘনত্বও বেশি হয়।

উত্তর:

দৃশ্যকল্প-১ এ,
বস্তুর ভর, m = 10 kg
পানিতে বস্তুর ওজন =92.12 N
অভিকর্ষজ ত্বরণ, g=9.2 ms2
অপসারিত পানির ভর, mw= ?

হারানো ওজন = বাতাসের ওজন - পানিতে ওজন

=mg92.12

=(10×9.8)92.12 

=9892.12

=5.88 N

আবার,

হারানো ওজন = অপসারিত পানির ওজন

বা, 5.88=mwg

বা, mw=5.88 g 

=5.889.8 

=0.6 kg

অর্থাৎ, মুকুট দ্বারা অপসারিত পানির ভর 0.6 kg ।

উত্তর:

দৃশ্যকল্প-২ এ,

বস্তুটির ক্ষেত্রফল, A=300 cm2

=300×104 m2 

বস্তুটির উচ্চতা, h=10 cm

=0.1 m

বস্তুটির পূর্বের আয়তন,

v = Ah

=300×104×0.1

=30×104 m3

=3×103 m3

পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে যদি, ρ=ρ

দৃশ্যকল্প-২ এ,

বস্তুটির ভর, m = 5 kg

পানির ঘনত্ব, ρ=1000kgm3

mvnew =1000

বা, 5vnew =1000

বা, vnew =51000

=5×103 m3

সুতরাং, বস্তুটির আয়তন (5×1033×103)m3 বা 2×103 m3

বৃদ্ধি করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি সোনার…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”