A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২১🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

প্লবতা: তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে।

উত্তর:

বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের উপর। ভূপৃষ্ঠে অর্থাৎ সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো 76 cm পারদস্তম্ভের চাপের সমান। ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় তত বায়ুস্তম্ভের ওজন এবং ঘনত্ব উভয়ই হ্রাস পায়। এজন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। ফলে পর্বতারোহণের সময় পর্বত আরোহীরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই পর্বতারোহণের সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন হয়।

উত্তর:

এখানে,

ছোট পিস্টনের সরণ, l1=3 cm

=3100 m

=0.03 m

ছোট পিস্টনের ক্ষেত্রফল,

A1=6 cm2

=6×104 m2

বড় পিস্টনের ক্ষেত্রফল,

A2=30 cm2

=30×104 m2

ছোট পিস্টনের বল, F1=250 N

বড় পিস্টনের বল, F2= ?

বড় পিস্টনটির সরণ, l2= ?

বড় পিস্টনের কাজ, W2= ?

আমরা জানি, 

F2F1=A2A1

বা, F2=A2A1×F1

=30×1046×104×250

F2=1250 N

আবার, 

F2l2=F1l1

বা, l2=F1l1 F2

=250×0.031250

=0.06 m

বড় পিস্টনের কাজের পরিমাণ,

W2=F2l2

=1250×0.06

=75 J

সুতরাং, উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলি অনুসারে বড় পিস্টনের কাজের পরিমাণ 75 J। 

উত্তর:

এখানে,

বড় পিস্টনের বল, F2=1250 ['গ' হতে পাই]

বস্তুর ভর, m = 250 kg

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2

বন্তুর ওজন, w= ?

আমরা জানি, 

w=mg

বা, w=250×9.8

w=2450 N

যেহেতু, w>F2

সুতরাং, উদ্দীপক অনুসারে P বস্তুটি সিন্ডিারের বড় পিস্টসে রাখলে সেটি উপরে উঠাতে পারবে না।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”