A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে, R1=5Ω,R2=6Ω,R3=12Ω,R4=1Ω…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

চিত্রে, R1=5Ω,R2=6Ω,R3=12Ω,R4=1Ω

উত্তর:

ও'মের সূত্রটি হলো- তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

উত্তর:

দূরে তড়িৎ প্রেরণের সময় তড়িৎ শক্তির অপচয় কমানোর জন্য ভোল্টেজ পরিবর্তন করা হয়। একটি তড়িৎ পরিবাহীর নির্দিষ্ট রোধ থাকে। এর মধ্য দিয়ে যদি বেশি তড়িৎ প্রবাহ যায় তাহলে I2R সূত্রানুসারে তড়িৎ শক্তির অপচয় হয়। যদি ভোল্টেজ বাড়ানো হয়, তাহলে তড়িৎ প্রবাহের মান কমে যায়। ফলে তড়িৎ শক্তির অপচয়ও কম হয়। তাই অপচয় কমাতেই ভোল্টেজ পরিবর্তন করা হয়।

উত্তর:

দেওয়া আছে, R1=5Ω

R2=6Ω
R3=12Ω
R4=1Ω

বর্তনীতে R2R3 সমান্তরালে যুক্ত। R2R3 এর তুল্যরোধ Rp
হলে, 1Rp=1R2+1R3
বা, 1Rp=16+112
বা, 1Rp=2+112
বা, Rp=123

Rp=4Ω

এখন, R1,RpR4 শ্রেণি সমবাসে যুক্ত। সুতরাং বর্তনীর তুল্যরোধ Rs
হলে, Rs=R1+Rp+R4

=5+4+1 
=10Ω (Ans.)  

উত্তর:

এখানে, বর্তনীর তুল্যরোধ R=10Ω [গ হতে প্রাপ্ত]
বর্তনীর বিভব পার্থক্য, V=12V
∴ বর্তনীর তড়িৎ প্রবাহ, I=VR=1210=1.2 A
‘গ’ হতে পাই,
R2R3 এর তুল্যরোধ, Rp=4Ω
B ও C বিন্দুর বিভব, V=IRp

=1.2×4
=4.8 V

R2 এর তড়িৎ প্রবাহ, I2=VR2=4.86=0.8 A
এবং R3 এর তড়িৎ প্রবাহ, I3=VR3=4.812=0.4 A

 

R2R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি, I=I2+I3

=0.8 A+0.4 A 
=1.2 A 

এখন, C ও D বিন্দুর বিভব, V=IR4

=1.2×1
=1.2 V

R4 রোধকের তড়িৎ প্রবাহ, I4=VR4=1.21=1.2 A

 

সুতরাং R2R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি বর্তনীর R4 রোধকের তড়িৎ প্রবাহের সমান।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে, R1=5Ω,R2=6Ω,R3=12Ω,R4=1Ω…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”