A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের সার্কিট ডায়াগ্রামটি…’ ঢাকা বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের সার্কিট ডায়াগ্রামটি লক্ষ কর এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও।

উত্তর:

কোনো বিন্দু হতে নির্গত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

উত্তর:

বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় বায়ুতে পানির কণাগুলো সহজেই অবাধে ঘুরে বেড়ায়। পানি পোলার যৌগ হওয়ায় এর অণুতে চার্জসমূহ সুষমভাবে বণ্টিত নেই; তাই সহজে পানির অণু হতে একটি ইলেকট্রন খসে যেতে পারে। ইলেকট্রনে চার্জ থাকায় তা চার্জযুক্ত বস্তুর সংস্পর্শে এসে এর চার্জের পরিমাণে হেরফের ঘটিয়ে দেয়। এ কারণেই বর্ষাকালে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো ঠিক করে কাজ করে না।

উত্তর:

বর্তনীতে R4R5 রোধ দুইটি শ্রেণি সমবায়ে যুক্ত। এদের তুল্যরোধ,

RS1=R4+R5
=4+4
=8Ω

আবার, R3RS1 রোধ সমান্তরালে যুক্ত ।

1RP1=1R3+1RS1

বা, 1RP1=18+18
বা, 1RP1=14

RP1=4Ω

R1,R2,RP1R6 রোধগুলো বর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত।

RS2=R1+R2+RP1+R6
=5+2+4+1
=12Ω

বর্তনীর প্রবাহ, I=VRS2=120 V12=10 A
যেহেতু R6=1Ω শ্রেণিতে যুক্ত

I=I6=10 A

সুতরাং বর্তনীর 1Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান 10 A ।

উত্তর:

বর্তনীর বিভব 240 V করা হলে বর্তনীর প্রবাহ, I=FRS2=24012=20 A
[এখানে, ‘গ’ হতে RS2=12Ω ]
এখন CE এবং CDE অংশের বিভব পার্থক্য, V=IRP1
বা, V=20×4 [‘গ’ হতে RP1=4Ω ]
বা, V=80 V
আবার CDF পথে বিভব পার্থক্য,
V=IRs
বা, 80=I×8 [‘গ’ হতে Rs=8Ω ]
বা, I=808=10 A
R4 এর বিভব পার্থক্য, V2=I×R4

=10×4
=40 V

এখন, A বিন্দুতে বিভব, VA=240 V
B বিন্দুতে বিভব, VB=240(IR1)

=240(20×5)
=140 V

C বিন্দুতে বিভব, VC=140(IR2)

=140(20×2)
=100 V

E বিন্দুতে বিভব, VE=100V

=10080

D বিন্দুতে বিভব, VD=100V2

=10040
=60 V

যেহেতু, VC>VD>VE

সুতরাং বর্তনীটির বিভব যদি 240 V করা হয় তবে C, D ও E বিন্দুতে ভোল্টেজ একই হবে না।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের সার্কিট ডায়াগ্রামটি…’ ঢাকা বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”