A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

তড়িচ্চালক শক্তি: কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।

উত্তর:

একই উপাদানের তৈরি দুটি গোলকের মাঝে বড় গোলকের ধারকত্ব ছোট গোলকের ধারকত্বের তুলনায় বেশি হবে।

ধারকের সূত্রানুসারে আমরা জানি, C=rk

যেখানে C = ধারকত্ব

r = গোলকের ব্যাসার্ধ

k = কুলম্বের ধ্রুবক

উপরের সূত্রানুসারে, ধারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। ফলে গোলকের ধারকত্ব এর ব্যাসার্ধ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়।

সুতরাং, একই উপাদানের তৈরি গোলকগুলোর মাঝে বড় গোলকের ধারকত্ব বেশি হবে।

উত্তর:

উদ্দীপকে প্রদত্ত বর্তনীর রোধগুলোকে নিম্নরূপে চিহ্নিত করা হল-

এখন,

১ম সমান্তরাল সমবায়ে তুল্যরোধ:

এখানে, R2R3 সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এদের তুল্যরোধ Rp হলে,

1Rp=1R2+1R3

বা, 1Rp=14+14

বা, 1Rp=24

বা, Rp=42

RP=2Ω

২য় সমান্তরাল সমবায়ে তুল্যরোধ:

এখানে, R4R5 সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এদের তুল্যরোধ  Rp হলে,

1Rp=1R4+1R5

বা, 1Rp=16+16

বা, 1Rp=26

বা, Rp=62

Rp=3Ω

শ্রেণি সমবায়ে তুল্যরোধ:

এখানে, Rl,Rp, ও Rp শ্রেণি সমবায়ে যুক্ত। এদের তুল্যরোধ R হলে,

R=R1+Rp+Rp

বা, R=(3+2+3)Ω

R=8Ω

সুতরাং, বর্তনীর তুল্যরোধ 8 Ω। 

উত্তর:

এখানে,

তড়িচ্চালক শক্তি, V=12 V

তুল্য রোধ, R=8Ω

তড়িৎ প্রবাহ, I= ?

আমরা জানি, 

I=VR

বা, I=128

I=1.5 A

অতএব, রোধগুলোকে এমনভাবে যুক্ত করতে হবে যাতে বর্তনীর তড়িৎ প্রবাহ 1.5 A থাকে। ফলে, তুল্য রোধ 8Ω হয়।

এক্ষেত্রে বর্তনীটি নিম্নরূপ হবে:

এখানে,

রোধ, R2=R3=4Ω

রোধ, R4=R5=6Ω

প্রথম শ্রেণি, সমবায়ের ক্ষেত্রে,

RS1=R2+R4

বা, Rs=4+6

RS1=10Ω

দ্বিতীয় শ্রেণি সমবায়ের ক্ষেত্রে,

RS2=R3+R5

বা, }RS2=4+6

RS2=10Ω

বর্তনীর সমান্তরাল সমবায় অংশের ক্ষেত্রে:

1RP=1RS1+1RS2

বা, 1RP=110+110

বা, 1RP=1+110

বা, RP=102

RP=5Ω

এখানে,

রোধ, R1=3Ω

রোধ, RP=5Ω

শ্রেণি সমবায়ের ক্ষেত্রে:

RS=R1+RP

বা, RS=3+5

RS=8Ω

অতএব, বর্তনীটি উপরের চিত্রের অনুযায়ী সাজালে তুল্যরোধ 8Ω হবে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”