A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ট্রান্সফরমারের মুখ্য…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 100, মুখ্য ও গৌণ কুন্ডলীর ভোল্টেজ যথাক্রমে 100 V ও 200 V। ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট 2A. 205 W এর একটি তড়িৎ যন্ত্র ট্রান্সফরমারটির সাথে যুক্ত করা হলো।

উত্তর:

পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে তাড়িৎচৌম্বক আবেশ বলে।

উত্তর:

তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বকক্ষেত্রের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। তড়িৎবাহী তারের উপর চৌম্বক প্রভাব থাকায় একটি শক্তিশালী চুম্বকের দুই প্রান্তের মধ্যে একটি তড়িৎবাহী তার রেখে তাতে তড়িৎ প্রবাহ চালনা করলে তারটি লাফিয়ে উঠে। তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হলে তারটি নিচের দিকে নেমে যাবে। তাই বলা যায়, তড়িৎবাহী তারের সাথে চৌম্বকক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে।

উত্তর:

উদ্দীপক হতে,
মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, VP=100 V
গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, VS=200 V
মুখ্য কুণ্ডলীর কারেন্ট, IP=2 A
গৌণ কুণ্ডলীর রোধ, RS= ?
গৌণ কুন্ডলীর কারেন্ট, IS হলে,

 

আমরা জানি,

ISIP=VPVS

বা, IS=VP×IPVS

বা, IS=100×2200

IS=1A

 

আবার ওহমের সূত্র থেকে আমরা জানি,

VS=ISRS

বা, RS=VSIS=2001=200Ω

অতএব, গৌণ কুণ্ডলীর রোধ 200Ω.

উত্তর:

উদ্দীপক হতে,
ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, VP=100 V
""" VS=200 V
মুখ্য কুণ্ডলীর কারেন্ট, IP=2 A
‘গ’ হতে প্রাপ্ত, গৌণ কুণ্ডলীর কারেন্ট, IS=1 A

এখন, গৌণ কুণ্ডলীর আবিষ্ট মোট ক্ষমতা,

PS=VSIS
=200 V×1 A
=200 W

অতএব তড়িৎ যন্ত্রটিকে গৌণ কুন্ডলীর ভোল্টেজের দুই প্রান্তে যুক্ত করলে আউটপুট পাওয়া যাবে 200 W। যা উদ্দীপকে দেওয়া তড়িৎ যন্ত্রটির ক্ষমতা 205 W অপেক্ষা কম।
সুতরাং যন্ত্রটিকে ব্যবহার করতে তড়িৎ শক্তি ন্যূনতম যতটুকু পাওয়ার কথা তার থেকে কম পাওয়া যাবে বলে যন্ত্রটির ব্যবহার উপযোগী হবে না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ট্রান্সফরমারের মুখ্য…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, পদার্থবিজ্ঞান (এসএসসি)”