Admin
Admin
27 May 2026 (4 months ago)

সৃজনশীলঃ ‘অনিমেশ ও অপরূপার…’ খুলনা জিলা স্কুল ২০২৫ – বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ২য় অধ্যায় : ফুলের বিবাহ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়🔢 সৃজনশীল নং: ২৭🏢 প্রতিষ্ঠান: খুলনা জিলা স্কুল📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অনিমেশ ও অপরূপার একমাত্র কন্যা সুনয়না। মা আদর করে সুনয়না নাম রাখলেও পরবর্তীতে দেখা যায় সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। সংগত কারণে মায়ের বিরূপ আচরণ সুনয়নার মনে মাঝে মাঝে খুব দুঃখ দেয়। প্রতিবেশীদের আচরণ তার এ দুঃখ-কষ্টকে কখনো আরও বাড়িতে তোলে। কিন্তু বাবার আদর-স্নেহে সে সব দুঃখ-কষ্ট ভুলে যায়। বাবার কাছে সুনয়নার জীবনাচরণ যেন এক অনবদ্য গল্পগাথা।

উত্তর:

বাঁখারি হলো কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।

উত্তর:

কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের স্পৃহা না থাকার কারণে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।
'সুভা' গল্পে গোঁসাইদের ছোট ছেলে প্রতাপ। কাজ করে সংসারের উন্নতি করার মানসিকতা তার নেই। সে সারা দিন ঘুরে বেড়ায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। কোনো কাজে নিযুক্ত না থাকায় সে সরকারি সম্পত্তিতে পরিণত হয়েছে। সে যে কাজ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে সেই আশা তার বাবা-মা ছেড়ে দিয়েছেন। তাই প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।

উত্তর:

উদ্দীপকের সুনয়নার প্রতি অপরূপা ও প্রতিবেশীদের মনোভাব 'সুভা' গল্পের সুভার মা ও প্রতিবেশীদের বিরূপ মনোভাবের দিকটিকে নির্দেশ করে।
'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী মেয়ে। মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। প্রতিবেশীরা তার সামনে বসেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। প্রতিবন্ধী হওয়ার কারণে সমবয়সিরা তাকে খেলায় নেয় না। তারা তার সঙ্গে মিশতে ভয় পায়।
উদ্দীপকের অনিমেষ ও অপরূপার একমাত্র মেয়ে সুনয়না। জন্ম থেকেই সে দৃষ্টিপ্রতিবন্ধী। এজন্য মা তার সঙ্গে বিরূপ আচরণ করেন এবং প্রতিবেশীদের আচরণও তার প্রতি মানবিক নয়। 'সুভা' গল্পের সুভাও বাক্প্রতিবন্ধী কিশোরী। কথা বলতে না পারায় সমবয়সি ছেলেমেয়েরা তার সঙ্গে মিশতে ভয় পায়। মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। পাড়া-প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। এভাবেই গল্পের সুভার মা ও প্রতিবেশীদের দিকটি উদ্দীপকের সুনয়নার মা ও প্রতিবেশীদের বিরূপ আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর:

সুভা চরিত্রের সমগ্র দিক না থাকায় "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠেনি।" এ মন্তব্যটি যথার্থ।
'সুভা' গল্পের বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার জীবনযাপনের আলেখ্য অত্যন্ত হৃদ্যতার সঙ্গে তুলে ধরেছেন লেখক। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উঠে এসেছে এ গল্পে।
উদ্দীপকে দৃষ্টিপ্রতিবন্ধী সুনয়নার জীবনসংকট বর্ণিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়াতে মা তার সঙ্গে বিরূপ আচরণ করেন। প্রতিবেশীদের কটাক্ষ সহ্য করতে হয় তাকে। একমাত্র বাবাই তাকে ভালোবাসেন। বাবার কাছে তার জীবনাচরণ যেন অনবদ্য গল্পগাথা। 'সুভা' গল্পেও সুভার মা-প্রতিবেশীরা সুভার প্রতি বিরূপ আচরণ করে। একমাত্র তার বাবাই তাকে ভালোবাসেন।
'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় মা তাকে নিয়তির দোষ মনে। করেন। প্রতিবেশীরা তার সামনে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। তবে বাবা তাকে খুব ভালোবাসেন। এ দিকগুলো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও সুভার প্রকৃতিঘনিষ্ঠতা, জন্মভূমির প্রতি প্রবল। মমত্ববোধ, প্রতাপের সঙ্গে সুভার বন্ধুত্বের কথা ইত্যাদি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠেনি।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘অনিমেশ ও অপরূপার…’ খুলনা জিলা স্কুল ২০২৫ – বাংলা ১ম পত্র (এসএসসি)”