A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[A,B ও C…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৫৭🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[A,B ও C কোনো মৌলের প্রচলিত প্রতীক নয়।] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের যুগপৎ জারণ ও বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Kp  এর মান শূন্য হয় না। উক্তিটি ব্যাখ্যা করার জন্য নিচের উভমুখী সমীকরণটি বিবেচনা করা যায়। 

A+B⇋C+D 

ভরক্রিয়ার সূত্রানুসারে সাম্য ধ্রুবক, Kp=PC×PDPA×PB 

যদি kr শূন্য হতে হয় তবে Pc ও PD অন্ততপক্ষে একটিকে শূন্য হতে হবে। সেক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে হবে। যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী/পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয় না সেহেতু সাম্যধুবক Kp এর মান শূন্য হতে পারে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, B ও C মৌল দুটি যথাক্রমে Mg(12) ও Al(13)। নিচে মৌল দুটির প্রথম আয়নিকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করা হলো-
আয়নিকরণ শক্তির মান পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানে বৃদ্ধি পায়। Mg ও AI পর্যায় সারণির ৩য় পর্যায়ের মৌল। Mg বামে ও AI ডানে হওয়ায় Mg এর আয়নিকরণ শক্তি Al অপেক্ষা কম হওয়ার কথা। কিন্তু Mg এর আয়নিকরণ শক্তি AI অপেক্ষা বেশি। 
Al ও Mg এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই, 

Mg(12)→1 s22 s22p63 s2;IP=737.7 kJ/molAl(13)→1 s22 s22p63 s23p1;IP=577.6 kJ/mol 

জানা আছে, সাধারণত পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালসমূহ অধিকতর স্থিতিশীল হয়। Mg পরমাণুর 3s অরবিটাল যুগলবদ্ধ হয়ে পূর্ণ আছে। কিন্তু AI পরমাণুর বহিঃস্তরে অপূর্ণ 3p1  অরবিটাল রয়েছে। এক্ষেত্রে 3p1  ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে Mg এর স্থিতিশীল 3s2 অরবিটাল হতে ইলেকট্রন অপসারণ করতে যথেষ্ট শক্তির প্রয়োজন হয়। এ কারণে Mg অপেক্ষা Al এর প্রথম আয়নিকরণ শক্তি কম হয়।
অর্থাৎ মৌল দুটির প্রথম আয়নিকরণ শক্তির মান ভিন্ন হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A ও C মৌল দুটি Na(11) ও Al(13) এবং এদের অক্সাইড Na2O ও Al2O3 । অক্সাইড দুটির প্রকৃতি ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো-

Na2O এর প্রকৃতি : Na2O ক্ষারধর্মী অক্সাইড। কেননা এটি পানির সাথে বিক্রিয়া করে NaOH উৎপন্ন করে, যা তীব্র ক্ষার।

 

Na2O( s)+H2O(l)⟶2NaOH(aq)⇒2Na+(aq)+2OH−(aq)

 

Na2O অম্রের অম্বত্বকে বিনন্ট করে লবণ ও পানি উৎপন্ন করে থাকে।

 

Na2O( s)+2HCl(aq)⟶2NaCl(aq)+H2O(l)

 

Al2O3 এর প্রকৃতি : ধাতুর যেসব অক্সাইড পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রতিক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।

Al2O3 একটি উভধর্মী অক্সাইড। কারণ এটি ক্ষারকরূপে HCl এসিডের সাথে এবং এসিডরূপে গাঢ় NaOH এর সাথে বিক্রিয়া করে।

সুতরাং দেখা যাচ্ছে, Na2O  এর প্রকৃতি ক্ষারীয় এবং Al2O3 এর প্রকৃতি উভধর্মী। অর্থাৎ অক্সাইড দুটির প্রকৃতি ভিন্ন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[A,B ও C…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”