A. Nayan
A. Nayan
14 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘△PQR এর PQ…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – সমতলীয় ভেক্টর, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৭🏢 প্রতিষ্ঠান: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

PQR এর PQPR এর মধ্যবিন্দু যথাক্রমে MN.

উত্তর:

এখানে, PQR এর PQ ও PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে S ও T.
এখন, PST হতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে পাই, PS+ST=PT

PS+ST=12PR[PR এর মধ্যবিন্দু T]

[বি.দ্র.: S ও T এর পরিবর্তে যথাক্রমে M ও N হবে]

উত্তর:

এখানে, PQR এর PQ ও PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে S ও T। প্রমাণ করতে হবে যে, QRST এবং ST=12QR.
প্রমাণ : যেহেতু PQ ও PR এর মধ্যবিন্দু যথাক্রমে S এবং T.

PS=12PQ এরং PT=12PR

এখন, ΔPST হতে ভেক্টর বিয়োগবিধি অনুসারে পাই, ST=PTPS
বা, ST=12PR12PQ=12(PRPQ) . . . . . . . .(1)

আবার, PQR-হতে ভেক্টরের ত্রিভুজের বিয়োগবিধি অনুসারে পাই,

QR=PRPQ. . . . . . . .(2)

(1) ও (2) নং হতে পাই, ST=12QR

বা, |ST|=12|QR|
ST=12QR.

যেহেতু ST, QR এর অর্ধেক। অতএব ST এবং QR এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। চিত্রে, যেহেতু ST ও QR এর ধারক রেখা এক নয়। তাই ST ও QR পরস্পর সমান্তরাল। অর্থাৎ QR ST

সুতরাং QRST এবং ST=12QR(প্রমাণিত)

[বি.দ্র.: S ও T এর পরিবর্তে যথাক্রমে M ও N হবে]

উত্তর:

এখানে QRNM ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্ধয় QM ও RN এর মধ্যবিন্দু যথাক্রমে S ও T । S, T যোগ করি। প্রমাণ করতে হবে যে, ST || MN || QR এবং ST=12(QR+MN).

প্রমাণ : মনে করি, কোনো নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে Q, R, N ও M বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে b, c, e ও d।
তাহলে, S বিন্দুর অবস্থান ভেক্টর =12(b+d)
T বিন্দুর অবস্থান ভেক্টর =12(c+e)

এবংST=12(c+e)12(b+d)=12(c+ebd)=12{(cb)+(ed)}=12(QR+MN)[QR=cb এবং MN=ed]

বা, |ST|=12(|QR+MN|)=12(|QR|+|MN|)

ST=12(QR+MN)

আবার, QR এবং MN সমান্তরাল বলে (QR+MN) ভেক্টরটিও QRMN এর সমান্তরাল।
অর্থাৎ ST MNQR
STMNQR এবং ST=12(QR+MN). (প্রমাণিত)

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘△PQR এর PQ…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – সমতলীয় ভেক্টর, উচ্চতর গণিত (এসএসসি)”