A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রটি লক্ষ কর…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

উত্তর:

কোনো জীব যে আংশিক কিংবা সামগ্রিক গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় পরিবর্তনের দ্বারা নির্দিষ্ট কোনো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে উপযোগী করে তুলে বেঁচে থাকে ও বংশবৃদ্ধি করে, তাকে অভিযোজন বলে।

উত্তর:

থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষের দুটি প্রোটিনের জিন নষ্টের কারণে। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এ রোগী রক্তশূন্যতায় ভোগে।
লোহিত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি α গ্লোবিউলিন এবং β গ্লোবিউলিন। লোহিত রক্তকণিকার এ দুটি প্রোটিন জিন নষ্ট হলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। ফলে দুধরনের থ্যালাসেমিয়া দেখা যায়।

উত্তর:

উদ্দীপকে চিত্র-১ এ 'A' নির্দেশিত অণুটি হলো DNA। নিচে DNA অণু নতুনভাবে তৈরির প্রক্রিয়া অর্থাৎ DNA অণুর অনুলিপন প্রক্রিয়া বর্ণনা করা হলো-
এ প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আর একটি নতুন DNA অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এ পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে DNA সূত্র দুটি আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে।

পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে পরিপূর্ণ DNA অণুর সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট DNA এর প্রতিটিতে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন সূত্র থাকায় একে অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে।

উত্তর:

উদ্দীপকে চিত্র-২ এ লম্বা ও খাটো বৈশিষ্ট্য সম্পন্ন দু'টি গাছের মধ্যে সংকরায়ন দেখানো হয়েছে। উক্ত প্রক্রিয়ায় F₁ বংশধরে সবগুলো গাছ লম্বা হবে। তবে F₂ বংশধরে নির্দিষ্ট অনুপাতে লম্বা ও খাটো গাছ পায়।
উদ্দীপক অনুযায়ী,
লম্বা মটরশুঁটি গাছের অ্যালিল = TT
খাটো মটরশুঁটি গাছের অ্যালিল = tt

অর্থাৎ, F₂ জনু বা বংশধরে ৩টি লম্বা ও ১টি খাটো মটরশুঁটি গাছ পাওয়া যায়।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রটি লক্ষ কর…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীববিজ্ঞান (এসএসসি)”