স্বাভাবিক বাবা = XY; বর্ণান্ধ মাতা = X’X’
সালোকসংশ্লেষণের আলোকপর্যায়ের যে ধাপে আলোর ফোটন কণিকা ব্যবহার করে ATP উৎপন্ন হয় তাকে ফটোফসফোরাইলেশন (Photophosphorylation) বলে।
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি হতে দুটি, দুটি হতে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। এক্ষেত্রে কোষ বিভাজন নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এ নিয়ন্ত্রণ হারিয়ে গেলে অস্বাভাবিক হারে বিভাজন হতে থাকবে। এভাবে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন টিউমার সৃষ্টি করতে পারে। জরায়ুর মসৃণ পেশিকোষের মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারিয়ে অস্বাভাবিক কোষ বিভাজন হতে থাকলে জরায়ুমুখে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে।
উদ্দীপকে উল্লেখিত তথ্যমতে, রোগটি হলো লাল-সবুজ বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ড। পিতামাতার ক্ষেত্রে F1 জনুতে সুস্থ, বর্ণান্ধ কিংবা বাহক সন্তান হওয়ার সম্ভাব্য অনুপাত নিচে উল্লেখ করা হলো-স্বাভাবিক বাবা = XY এবং বর্ণান্ধ মাতা = X'X' এর মিলনের ফলে উৎপন্ন সন্তানদের সুস্থ, বর্ণান্ধ কিংবা বাহক সন্তান হওয়ার সম্ভাব্য অনুপাত হবে 1:1।
এখানে X' দিয়ে মিউট্যান্ট X ক্রোমোজোম বুঝানো হয়েছে। উৎপন্ন সন্তানদের মধ্যে বাহক মেয়ে (X'X) 2 জন এবং অসুস্থ (বর্ণান্ধ) ছেলে (X'Y) 2 জন পাওয়া যায়। সম্ভাব্য অনুপাত হলো-বাহক মেয়ে (XX'): অসুস্থ ছেলে (XY) = ২ : ২ = ১:১।
উদ্দীপকে উল্লেখিত তথ্য দ্বারা মানুষের ক্রোমোজোমকে বুঝানো হয়েছে। মানুষের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম (XX এবং XY) এর ভূমিকা অপরিসীম। নিচে সন্তানের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করা হলো-
এরপর:
উদ্দীপকে উল্লেখিত চিত্র-M এর N উপাদানটি হলো DNA। নিচে DNA এর গঠন বর্ণনা করা হলো-
DNA দ্বিসূত্রক, দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে প্যাঁচানো থেকে একটি ডাবল হেলিক্স গঠন করে। এ সিঁড়ির হাতল তৈরি হয় পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা (ডি-অক্সিরাইবোজ), নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট দ্বারা। DNA-এর নাইট্রোজেন বেসগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন। একটি সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা (A = T) যুক্ত থাকে। আবার একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট। একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪Å। DNA ডবল হেলিক্সের ব্যাস ২০°।
