A. Nayan
A. Nayan
18 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – জীবে প্রজনন, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৯🏫 বোর্ড: ময়মনসিংহ শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের চিত্র দুটি লক্ষ কর-

উত্তর:

একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটাই হলো পর-পরাগায়ন।

উত্তর:

পুংস্তবক প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি প্রজননে অংশ নেয়। পুংস্তবক থেকে পুংজনন কোষ তৈরি হয়। পুংজনন কোষ স্ত্রীস্তবক থেকে সৃষ্ট স্ত্রীজনন কোষের সাথে মিলত হয়ে নিষেক ঘটায় এবং ফল ও বীজ তৈরি হয়। তাই পুংস্তবককে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়।

উত্তর:

উদ্দীপকে চিত্র-Q হলো HIV ভাইরাস। HIV ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হলো এইডস। এইডস রোগের কারণ ও লক্ষণগুলো নিচে উল্লেখ করা হলো-
এইডস রোগের কারণ:

১. এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌনমিলনের মাধ্যমে এ রোগ হয়।
২. এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালন করলে এইডস রোগ হয়।

৩. আক্রান্ত মায়ের গর্ভের সন্তান এইডস রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডসে আক্রান্ত হতে পারে।
8. HIV জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি, এ রোগে আক্রান্ত হতে পারে।
৫. এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ সংক্রমিত হয়।

এইডস রোগের লক্ষণ:

১. দ্রুত রোগীর ওজন কমতে থাকে।
২. এক মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব দেখা দেয়।
৩. এক মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়।
৪. অনেক দিন ধরে শুকনো কাশি হতে থাকে।
৫. ঘাড় এবং বগলে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল খসখসে হয়ে যায়।
৬. মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং সহজে এই ফোলা কমে না।
৭. সারা দেহে চুলকানি হয়।

উত্তর:

উদ্দীপকের চিত্র-P তে xy চিহ্নিত অংশ দুটি হলো যথাক্রমে গর্ভাশয় ও পরাগধানী। পরাগধানী ও গর্ভাশয় সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে উদ্ভিদের বংশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

উদ্ভিদের জনন কাজে ফুলের পরাগধানী ও গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের এ দুটি অংশ ছাড়া উদ্ভিদ জননকার্য সম্পন্ন করতে পারে না। কারণ প্রজননের পূর্বশর্ত হলো নিষেক প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুংজনন কোষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এক্ষেত্রে ফুলের পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে তৈরি হয় পুংজনন কোষ। অন্যদিকে ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রীজননকোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। ফুলে পরাগায়নের ফলে পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এরপর পরিপক্ব ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চারা উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। অতএব পুংস্তবকের পরাগধানী ও স্ত্রীস্তবকের ডিম্বকের পারস্পরিক সংশ্লিষ্টতার মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার অব্যাহত থাকে।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – জীবে প্রজনন, জীববিজ্ঞান (এসএসসি)”