A. Nayan
A. Nayan
18 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – জীবে পরিবহণ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📘 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর:🏫 বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

পরিবৃত্তি: পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। যতই কম হোক এদের মধ্যে কিছু পার্থক্য থাকে। জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে পরিবৃত্তি বলে বলে।

উত্তর:

মেয়েদের যেহেতু দুটি X ক্রোমোজোম থাকে, সেহেতু একটি X ক্রেমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি X ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগলক্ষণ প্রকাশ পায় না। দুটি X ক্রোমোজোমেই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা সাধারণত সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না, বড়জোর বাহক (carrier) হিসেবে কাজ করে, (যে নিজে অসুস্থ নয় কিন্তু অসুস্থতার জিন বহন করে, তাকে বাহক বলে)।

উত্তর:
উত্তর:

উদ্দীপকে চিত্র 'M' হলো রক্তকণিকাসমূহ এবং চিত্র 'N' হলো কোলেস্টেরল।
হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে মানবদেহে এই রক্তকণিকাসমূহের চলাচলের উপর কোলেস্টেরলের বিশেষ প্রভাব বিদ্যমান। নিম্নে তা বিশ্লেষণ করা হলো:

কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। তিন প্রকার লিপোপ্রোটিনের মধ্যে একটিকে LDL বলে যা খারাপ কোলেস্টেরল হিসেবে আখ্যায়িত। রক্তে LDL কোলেস্টেরলের মাত্রা বেশি হলে রক্তনালির অন্তঃপ্রাচীরের গাত্রে কোলেস্টেরল জমা হয়ে রক্তনালি গহ্বর সংকুচিত হয়ে পড়ে। হৃৎপিণ্ডের করোনারি ধমনিগাত্রে কোলেস্টেরল বা চর্বি জমা হলে ধমনিতে স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্ন ঘটে, ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়। এ অবস্থাকে অ্যানজিনা বলা হয়। এছাড়া ধমনির গায়ে বেশি চর্বি জমা হলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে করোনারি হৃদ্রোগের আশঙ্কা অনেকগুণ বেড়ে যায়। 

এছাড়াও কোলেস্টেরল প্রতিটি কোষের ভেদ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদির কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে ভিটামিন 'ডি' তৈরি হয়। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন। কোলেস্টেরল পিত্তরসের অন্যতম উপাদান হলেও এটি একটি বর্জ্য পদার্থ এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। পিত্তরসে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা তলানির মত পিত্তথলিতে জমা হয়। কোলেস্টেরলের এ তলানিই শক্ত হয়ে পিত্তথলির পাথর নামে পরিচিত হয়।
উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরল ঘনিষ্ঠভাবে জড়িত থাকলেও রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – জীবে পরিবহণ, জীববিজ্ঞান (এসএসসি)”