A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আসিফের বয়স ১৬,…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আসিফের বয়স ১৬, উচ্চতা ১৭০ সে.মি. ওজন ৫৮ কেজি এবং একই বয়সের রহিমের উচ্চতা ১৬২ সে.মি. ওজন ৭০ কেজি।

উত্তর:

এনামেল: দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল ও ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে তৈরি।

উত্তর:

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। যকৃত পিত্তরস তৈরি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে। অ্যামাইনো এসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। পিত্তরস চর্বিজাতীয় খাদ্য কণা ভাঙ্গতে সহায়তা করে, খাদ্রের অম্লভাব দূর করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। যকৃতে এইরূপ বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলে।

উত্তর:

উদ্দীপক হতে পাই, আসিফের বয়স ১৬ বছর

আসিফের উচ্চতা ১৭০ সে.মি.

এবং আসিফের ওজন ৫৮ কেজি
আমরা জানি,

ছেলেদের BMR = ৬৬ (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) (৬.৮ বয়স বছর)
∴ আসিফের BMR = ৬৬+(১৩.৭ × ৫৮)+(৫ × ১৭০)-(৬.৮ × ১৬)

 = (৬৬ + ৭৯৪.৬ + ৮৫০) - ১০৮.৮

= ১৭১০.৬ - ১০৮.৮

= ১৬০১.৮ ক্যালরি

উত্তর:

রহিমের BMI নির্ণয়:
উদ্দীপক হতে পাই, রহিমের ওজন = ৭০ কেজি

এবং রহিমের উচ্চতা = ১৬২ সে.মি.

১৬২১০০= ১৬২  ১০০  মি. [∴  ১০০ সে.মি. = ১ মি.]

= ১.৬২ মিটার

আমরা জানি, BMI দেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটার= দেহের ওজন (কেজি) ( দেহের উচ্চতা (মিটার) )2

∴ রহিমের BMI = ৭০১৬২ ৭০ ( ১.৬২ )2

= ২৬.৬৭

আসিফের BMI নির্ণয়:
উদ্দীপক হতে পাই, আসিফের ওজন ৫৮ কেজি

এবং আসিফের উচ্চতা = ১৭৮ সে.মি.

১৭০১০০= ১৭০  ১০০  মি. [∴১০০ সে.মি. = ১ মি.]

= ১.৭ মি.

আমরা জানি,BMI দেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটার= দেহের ওজন (কেজি) ( দেহের উচ্চতা (মিটার) )2

∴আসিফের BMI = ৫৮১৭=(.)2

= ২০.০৭

উদ্দীপকের আসিফের BMI ২০.০৭ যা সুস্বাস্থ্যের আদর্শ মানের (১৮.৫ - ২৪.৯) সীমার অন্তর্গত। সুতরাং বলা যায় আসিফ সুস্বাস্থ্যের অধিকারী। অপরদিক রহিমের BMI ২৬.৬৭ যা সুস্বাস্থ্যের আদর্শ মানের চেয়ে বেশি। তার BMI মান থেকে বুঝা যায় যে, তার শরীরের ওজন অতিরিক্ত। তাই রহিমের পরিমিত আহার গ্রহণ করে এবং ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আসিফের বয়স ১৬,…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”