A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মিথিলার বয়স ৩০…’ বরিশাল বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মিথিলার বয়স ৩০ বছর। উচ্চতা ১৬০ সেমি. এবং ওজন ৯০ কেজি। সে হালকা পরিশ্রমী, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে আগ্রহী।

উত্তর:

যে শরীরতত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে দেহে অবস্থিত পানি বাষ্পাকারে বের করে দেয়, সেটাই হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদনকে বাষ্পমোচন প্রক্রিয়াও বলা হয়।

উত্তর:

খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ নয়। ক্ষতিকারক ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ দ্বারা খাদ্য সংরক্ষণ করলে এবং এসব খাদ্য গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। ক্যান্সারজাতীয় রোগ, যকৃতের কার্যক্রম ধীরে ধীরে নষ্ট হতে পারে। তবে সকল রাসায়নিক পদার্থ খাদ্য সংরক্ষণে অনিরাপদ নয় যেমন সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, সোডিয়াম বাইসালফেট ইত্যাদি রাসায়নিক পদার্থ, খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হলে তাতে কোন স্বাস্থ্যঝুঁকি থাকে না।

উত্তর:

উদ্দীপক অনুযায়ী, মিথিলার বয়স ৩০ বছর
উচ্চতা = ১৬০ সে.মি.
ওজন = ৯০ কেজি
আমরা জানি,
মেয়েদের BMR = ৬৬৫+ (৯.৬ × ওজন কেজি) + (১.৮ × উচ্চতা সে.মি.) - (৪.৭ × বয়স বছর)
∴ মিথিলার BMR = ৬৬৫ + (৯.৬ × ৯০) + (১.৮ × ১৬০) -(৪.৭ × ৩০)
= ৬৬৫ + ৮৬৪ + ২৮৮ - ১৪১
= ১৮১৭ – ১৪১ = ১৬৭৬
অতএব, মিথিলার BMR এর মান হচ্ছে ১৬৭৬ ক্যালরি।

উত্তর:

মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে আগ্রহী। মানুষের সুস্বাস্থ্যের সাথে BMI এর মান সম্পর্কিত।

আমরা জানি, BMI = $frac{text { দেহের ওজন (কেজি) }}{text { উচ্চতা (মিটার)2 }}মিথিলারিিBMI=frac{text { ৯০ }}{(text { ১.৬ })^2}$
= ৩৫.১৫৬।             [∴ ১৬০ সে.মি. = ১.৬ মি.]

সুস্থ্য জীবনযাপনের জন্য মানব শরীরে সঠিক BMI থাকা দরকার। সুস্বাস্থ্যের জন্য BMI-এর আদর্শ মান হচ্ছে ১৮.৫-২৪.৯। এখানে দেখা যাচ্ছে মিথিলা BMI-এর মান ৩৫.১৫৬ যা সুস্বাস্থ্যের আদর্শ মান থেকে অনেক উপরে। তার BMI-এর মান থেকে বোঝা যায় তিনি মোটা হওয়ার দ্বিতীয় স্তরে রয়েছেন। মিথিলাকে তার ইচ্ছা পূরণ করতে হলে তাকে নিয়মিত ব্যায়াম করে ওজন কমাতে হবে। প্রতিদিন তাকে এক ঘণ্টা মাঝারি মানের শরীরচর্চা যেমন- হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা, সাইকেল চালানো ইত্যাদি করতে হবে। নিয়মিত ব্যায়াসের পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য মিথিলাকে পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। চর্বি জাতীয় খাবার পরিহার করে ফলমূল, শাকসবজি, দুধ, মাছ, ডাল এ সকল খাবার বেশি খেতে হবে। এ সকল নিয়ম মেনে চললে মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মিথিলার বয়স ৩০…’ বরিশাল বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”