A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রহিমের বয়স ৩৫…’ যশোর বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রহিমের বয়স ৩৫ বছর, উচ্চতা ১৫০ সেমি. এবং ওজন ৮০ কেজি। সে ফাস্ট ফুড খেতে পছন্দ করে। কিন্তু সে পরিশ্রম করে না। ফলে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তারের নিকট গেলে তিনি তাকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দেন।

উত্তর:

শস্যদানা, ফলমূল এবং সবজির অপাচ্য তনুযুক্ত অংশকে খাদ্য আঁশ বলে।

উত্তর:

রাতকানা এক ধরনের রোগ যার ফলে স্বল্প আলোকে ভালো দেখা যায় না, চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।

উত্তর:

উদ্দীপকে, রহিমের বয়স = ৩৫ বছর
উচ্চতা = ১৫০ সে.মি.
ওজন = ৮০ কেজি
আমরা জানি,
ছেলেদের BMR = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর)
সুতরাং, রহিমের BMR = ৬৬ + (১৩.৭ × ৮০) + (৫ × ১৫০) – (৬.৮ × ৩৫)
= ৬৬ + ১০৯৬ + ৭৫০ - ২৩৮
= ১৯১২ – ২৩৮ = ১৬৭৪ ক্যালরি।

উত্তর:

উদ্দীপকের রহিমের, ওজন = ৮০ কেজি
উচ্চতা = ১৫০ সে.মি.

= ১৫০১০০ ১৫০  ১০০  মিটার
= ১.৫ মিটার
আমরা জানি, BMI = $frac{text { দৈহিক ওজন (কেজি) }}{text { দেহের উচ্চতা (মিটার)2 }}অতএবরহিমের,িBMI=frac{text { ৮০ }}{(text { ১.৫ })^2}$
= ৩৫.৫৬
রহিমের BMI এর মান হচ্ছে ৩৫.৬ যা সুস্বাস্থ্যের আদর্শমান ১৮.৫ -২৪.৯ এর চেয়ে অনেক বেশি। এজন্য ডাক্তার খাদ্যভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। উদ্দীপকে ডাক্তারের পরামর্শের যথার্থতা রহিমের BMI এর মানের সাপেক্ষে নিচে মূল্যায়ন করা হলো-
রহিমের BMI এর মান ৫১.২ যা দেখে বুঝা যায় যে, তার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। যেহেতু সে ফাস্টফুড জাতীয় খাবার বার্গার খেতে পছন্দ করে যে কারণে তার ওজন অত্যধিক বেড়ে যায়। এছাড়া সে কোনো পরিশ্রম করে না। তাই ডাক্তার রহিমকে
খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পরামর্শ দেন। অর্থাৎ রহিমকে ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। এছাড়াও তাকে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে। শুধু তাই নয়, তাকে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত বজায় রেখে খাদ্য গ্রহণ করতে হবে। আরও সহজপাচ্য এবং বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। আমি মনে করি ডাক্তারের নির্দেশনা মেনে চললে রহিম সুস্থ জীবনযাপন করতে পারবে। কাজেই রহিমের BMI এর মানের সাপেক্ষে ডাক্তারের দেওয়া পরামর্শ সত্যিই যথার্থ।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রহিমের বয়স ৩৫…’ যশোর বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”