মনির হালকা পরিশ্রমী এবং সপ্তাহে ২-৩ দিন খেলাধুলা করে। তার ওজন ৭৫ কেজি, বয়স ১৫ বছর ও উচ্চতা ১৫২ সে.মি।
শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্তীকরণ।
যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয়- কারণ যকৃৎ রক্ত থেকে পুষ্টি উপাদান প্রয়োজন না হওয়া পর্যন্ত সঞ্চিত করে রাখে। তাছাড়া শর্করা, প্রোটিন, ভিটামিন প্রভৃতি খাদ্যকে পরিপাকের পর রক্তস্রোত পাঠাতে সাহায্য করে। বিভিন্ন রকম জৈবিক কাজের ব্যাপকতার জন্য যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয়।
উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে,
মনিরের ওজন = ৭৫ কেজি
বয়স = ১৫ বছর
উচ্চতা = ১৫২ সে.মি.
আমরা জানি,
ছেলেদের BMR = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর)
∴ মনিরের BMR = ৬৬ + (১৩.৭ × ৭৫) + (৫ × ১৫২) – (৬.৮ × ১৫)
= ৬৬ + ১০২৭.৫ + ৭৬০ – ১০২
= ১৭৫১.৫ ক্যালরি
অতএব মনিরের BMR এর মান হলো ১৭৫১.৫ ক্যালরি।
যেহেতু মনির হালকা পরিশ্রমী এবং সপ্তাহে ২-৩ দিন খেলাধুলা করে তাই তার দৈনিক তার দৈনিক ক্যালরির চাহিদার পরিমাণ = ১৭৫১.৫ × ১.৩৭৫ = ২৪০৮.৩১ ক্যালরি
সুতরাং মনিরের দৈনিক ক্যালরির চাহিদার পরিমাণ ২৪০৮.৩১ ক্যালরি।
একজন মানুষ স্বাস্থ্যগতভাবে কোন পর্যায়ে আছে BMI এর মাধ্যমে বোঝা যায়।
উদ্দীপক অনুসারে,
মনিরের বয়স = ৭৫ বছর
মনিরের BMI এর মান হলো ৩২.৪৬। BMI এর মানদণ্ড অনুযায়ী BMI এর মান ৩২.৪৬ মোটা হওয়া প্রথম স্তরকে নির্দেশ করে। একজন আদর্শ সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির BMI এর মান হচ্ছে ১৮.৫-২৪.৯। তাই উপরিউক্ত তথ্যের ভিত্তিতে বলা যায় মনির সুস্বাস্থ্যের অধিকারী নয়।
