A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফারহানের বয়স ১৭…’ রাজশাহী বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ফারহানের বয়স ১৭ বছর এবং সে খুব পরিশ্রমী। তার উচ্চতা ১৫১ সে.মি. এবং ওজন ৪৮ কেজি। প্রতিদিন সে ৩৮৫ গ্রাম শর্করা, ১২০.৫ গ্রাম আমিষ এবং ১৫ গ্রাম চর্বি গ্রহণ করে।

উত্তর:

শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতিকে আত্তীকরণ বলে।

উত্তর:

যে গ্রন্থি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে তাকে মিশ্র গ্রন্থি বলে। অগ্ন্যাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্রগ্রন্থি। এটি একাধারে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে।

উত্তর:

খাদ্য উপাদানে খাদ্য ক্যালরি অনুযায়ী ১ গ্রাম শর্করা, আমিষ ও চর্বি থেকে যথাক্রমে ৪, ৪ ও ৯ খাদ্য ক্যালরি পাওয়া যায়।
ফারহানের প্রতিদিন গ্রহণকৃত খাদ্যের মধ্যে শর্করা ৩৮৫ গ্রাম, ১২০.৫ গ্রাম আমিষ এবং ১৫ গ্রাম চর্বি রয়েছে।
৩৮৫ গ্রাম শর্করা থেকে প্রাপ্ত শক্তি, ৩৮৫ × ৪ = ১৫৪০ কিলোক্যালরি
১২০.৫ গ্রাম আমিষ থেকে প্রাপ্ত শক্তি ১২০.৫ × ৪ = ৪৮২ কিলোক্যালরি
১৫ গ্রাম চর্বি থেকে প্রাপ্ত শক্তি, ১৫ × ৯ = ১৩৫ কিলোক্যালরি
∴ ফারহানের খাদ্য থেকে প্রাপ্ত খাদ্যশক্তি = ২১৫৭ খাদ্যক্যালরি বা কিলোক্যালরি
সুতরাং ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্যশক্তির পরিমাণ ২১৫৭খাদ্যক্যালরি বা কিলোক্যালরি।

উত্তর:

উদ্দীপক থেকে প্রাপ্ত,
ফারহানের বয়স = ১৭ বছর
ওজন = ৪৮ কেজি
উচ্চতা = ১৫১ সে.মি.
আমরা জানি,
ছেলেদের প্রয়োজনীয় শক্তির চাহিদা বা BMR = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর)
অতএব, ফারহানের প্রয়োজনীয় খাদ্য চাহিদা
বা BMR = ৬৬ + (১৩.৭ × ৪৮) + (৫ × ১৫১) – (৬.৮ × ১৭)
= ৬৬ + ৬৫৭.৬ + ৭৫৫ – ১১৫.৬
= ১৪৭৮.৬ – ১১৫.৬
= ১৩৬৩ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি
যেহেতু ফারহান খুব পরিশ্রমী, সেহেতু ফারহানের প্রতিদিনের ক্যালরি চাহিদা বা প্রয়োজনীয় শক্তির চাহিদা = (১৩৬৩ × ১.৯) = ২৫৮৯.৭কিলোক্যালরি বা খাদ্যক্যালরি।
'গ' হতে প্রাপ্ত, ফারহানের গ্রহণকৃত খাদ্য শক্তি হচ্ছে ২১৫৭কিলোক্যালরি কিন্তু ফারহানের প্রতিদিনের ক্যালরি চাহিদা হচ্ছে ২৫৮৯.৭ কিলোক্যালরি। 
সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে বলা যায় ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। ফারহানের গ্রহণকৃত খাদ্য শক্তির পরিমাণ যদি ২৫৮৯.৭ কিলোক্যালরি হতো তাহলে তার গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা দেখা যেত।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফারহানের বয়স ১৭…’ রাজশাহী বোর্ড ২০২৩ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”