A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রফিক খুব পরিশ্রমী।…’ সিলেট বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রফিক খুব পরিশ্রমী। সপ্তাহে প্রতিদিন সে প্রচুর খেলাধুলা করে। -তার উচ্চতা ১৮৫ সে. মি., ওজন ৭৫ কেজি এবং বয়স ২৭ বছর।

উত্তর:

একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার সুষম খাদ্যতালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বিজাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাই হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড।

উত্তর:

শস্য স্যালাইন হলো সম্প্রতি আবিষ্কৃত বাড়িতে তৈরিযোগ্য খাবার স্যালাইন। এ স্যালাইন এক লিটার পানি, ৫০ গ্রাম চালের গুঁড়া, এক চিমটি লবণ মিশিয়ে তৈরি করা হয়।

উত্তর:

উদ্দীপক হতে,
রফিকের ওজন = ৭৫ কেজি
রফিকের উচ্চতা = ১৮৫ সে.মি = ১.৮৫ মিটার 
∴ রফিকের BMI 
$begin{aligned} & =frac{text { দেহের ওজন (কেজি) }}{[text { দেহের উচ্চতা (মিটার)2 ]}} & =frac{text { ৭৫ }}{(text { ১.৮৫ })^2} & =frac{text { ৭৫ }}{text { ৩.৪২২৫ }} & =text { ২১.৯১ }end{aligned}$
অতএব রফিকের BMI ২১.৯১।

উত্তর:

উদ্দীপক হতে, রফিকের বয়স ২৭ বছর, ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১৮৫ সে.মি
হ্যারিস বেনেডিক্টের সূত্রানুযায়ী,
ছেলেদের BMR = ৬৬ + (১৩.৭ × ওজন (কেজি) + (৫ × উচ্চতা সে.মি) – (৬.৮ × বয়স বছর)
= ৬৬ + (১৩.৭ × ৭৫) + (৫ × ১৮৫) – (৬৮ × ২৭)
= ৬৬ + ১০২৭.৫ ৯২৫ – ১৮৩.৬ 
= ২০১৮.৫ – ১৮৩.৬
= ১৮৩৪.৯ ক্যালরি।
যেহেতু রফিক খুব পরিশ্রমী ও সপ্তাহে প্রতিদিন সে প্রচুর খেলাধুলা করে সেহেতু তার প্রাত্যহিক ক্যালরি চাহিদা হবে,
= BMR × ১.৭২৫
= ১৮২৪.৯ × ১.৭২৫
= ৩১৬৫.২ ক্যালরি
সুতরাং রফিকের প্রতিদিনের ক্যালরির চাহিদা হলো ৩১৬৫.২ ক্যালরি।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রফিক খুব পরিশ্রমী।…’ সিলেট বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”