মিনা প্রচণ্ড অলস। সারাদিন কোনো কাজ করে না। তার বয়স ১৭ বছর। ওজন ৭৮ কেজি ও উচ্চতা ১৫৪ সে.মি.। সে প্রতিদিন ৩২৫ গ্রাম ভাত, ১৮০ গ্রাম গরুর মাংস ও ৫০ গ্রাম ভোজ্য তেল খায়।
নিষ্ক্রিয় শোষণ: উদ্ভিদের যে শোষণ প্রক্রিয়ায় মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, তাকে নিষ্ক্রিয় শোষণ বলে।
মেরুদন্ডী প্রাণীদের ত্বকে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে, যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় তিন-চারটি স্তর আবার পরক্ষণেই দেখা যায় সাত-আটটি। তাই মেরুদন্ডী প্রাণীদের ত্বককে ট্রানজিশনাল আবরণীও বলা হয়।
উদ্দীপক হতে পাই, মিনার বয়স ১৭ বছর। তার উচ্চতা ১৫৪ সে.মি. এবং ওজন ৭৮ কেজি।
আমরা জানি,
মেয়েদের BMR = ৬৫৫+ (৯.৬× ওজন কেজি) + (১.৮ × উচ্চতা সে.মি.) - (৪.৭ বয়স বছর)
∴ মিনার BMR = ৬৫৫+ (৯.৬ × ৭৮) + (১.৮ × ১৫৪) - (৪.৭ × ১৭)
= ১৬০১.১ ক্যালরি।
সুতরাং, মিনার BMR হলো ১৬০১.১ ক্যালরি।
উদ্দীপক হতে পাই, মিনার প্রতিদিনের খাদ্যের পরিমাণ
ভাত অর্থাৎ শর্করা ৩২৫ গ্রাম,
গরুর মাংস অর্থাৎ আমিষ ১৮০ গ্রাম ও
ভোজ্যতেল অর্থাৎ স্নেহ ৫০ গ্রাম।
৩২৫ গ্রাম শর্করা থেকে পাওয়া যায় (৩২৫ × ৪) কিলোক্যালরি
= ১৩০০ কিলোক্যালরি।
১৮০ গ্রাম আমিষ থেকে পাওয়া যায় = (১৮০ x ৪) কিলোক্যালরি
= ৭২০ কিলোক্যালরি।
৫০ গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় = (৫০ x ৯) কিলোক্যালরি।
= ৪৫০ কিলোক্যালরি।
∴ মিনার প্রতিদিনের খাদ্য থেকে প্রাপ্ত মোট খাদ্য ক্যালরি = (১৩০০ + ৭২০ + ৪৫০) =২৪৭০ কিলোক্যালরি।
'গ' হতে পাই,
মিনার BMR = ১৬০১.১ ক্যালরি
যেহেতু, মিনা অলস এবং কোনো কাজ করে না, অর্থাৎ পরিশ্রমী না,
∴ তার দৈনিক ক্যালরি চাহিদা = ১৬০১.১ × ১.২ কিলোক্যালরি।
= ১৯২১.৩২ কিলোক্যালরি।
অতএব, মিনার গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা নেই। তাই, তার গ্রহণকৃত খাদ্যের পরিমাণ কমানো উচিত।
