A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি পড় এবং…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

উত্তর:

সবুজ উদ্ভিদের সূর্যালোকে উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে CO₂ ও H₂O-এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।

উত্তর:

একেবারে কচিপাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে। তাই সালোকসংশ্লেষণও কম হয়। বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হয়। এজন্য মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে। সুতরাং ক্লোরোপ্লাস্টের সংখ্যার তারতম্যের কারণেই মধ্যবয়সী পাতার তুলনায় কম বয়সী পাতার সালোকসংশ্লেষণের হার কম হয়।

উত্তর:

উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এবং A দ্বারা এখানে আলো বা সূর্যালোককে বোঝানো হয়েছে। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো বা সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করা হলো-
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের গুরুত্ব অপরিসীম। পানি ও CO₂ থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, CO₂ পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালির লাল, নীল, কমলা ও বেগুনি অংশটুকুতেই সালোকসংশ্লেষণ ভালো হয়। সবুজ ও হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার অভ্যন্তরস্থ এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়। ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। সাধারণত ৪০০ nm থেকে ৪৮০ nm এবং ৬৮০ nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়।
তাই বলা যায়, সালোকসংশ্লেষণে আলোর বিশেষ ভূমিকা রয়েছে।

উত্তর:

উদ্দীপকের ii নং প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া এবং B হলো শক্তি (ATP)। প্রক্রিয়ায় উৎপন্ন B তথা ATP ছকের সাহায্যে নিচে দেখানো হলো-

1 অণু NADH+H+ বা NADH2 ⭢ 3 অণু ATP
1 অণু FADH2 ⭢ 2 অণু ATP
1 অণু GTP ⭢ 1 অণু ATP
এভাবে তিনটি ধাপে মোট ৩৮ অণু ATP উৎপন্ন করে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি পড় এবং…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)”