A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দরিদ্রতার কারণে কুসুমের…’ ঢাকা বোর্ড ২০২৩ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দরিদ্রতার কারণে কুসুমের বাবা মেয়ের পড়ালেখার খরচ আর চালাতে পারছেন না। তাই তিনি কারও মতামত না নিয়েই পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়ার সাথে তার স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করে আসেন। পড়ালেখায় আগ্রহী কুসুম এমন বিয়েতে প্রবল আপত্তি জানালেও কেউ তার ইচ্ছার গুরুত্ব দেয় না। কুসুমের স্কুল-শিক্ষক সব ঘটনা জানতে পেরে বিয়ের দিন ৯৯৯-এ কল করে প্রশাসনের সহায়তায় কুসুমের বাল্যবিয়ে ঠেকাতে সক্ষম হন। সেই সাথে তিনি কুসুমের পড়ালেখার যাবতীয় খরচ নিজে বহন করার আশ্বাস দেন।

উত্তর:

'ছোটোমুখে বড়ো কথা'- কথাটি হকিকুল্লাহ্ বলেছিল।

উত্তর:

'ইহা পরাজিত শত্রুর শেষ দাবি' বলতে বোঝানো হয়েছে বহিপীর যখন তার সবরকম কূটকৌশল চালিয়ে ব্যর্থ হয়েছেন তখনই হাতেম আলিকে টাকা গ্রহণের অনুরোধ জানিয়ে একথা বলেছেন।
বহিপীর তার স্ত্রী তাহেরাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কুবুদ্ধি ও কূটকৌশল প্রয়োগ করেন। হাতেম আলির জমিদারি রক্ষার জন্য অর্থ দিয়ে তার বিনিময়ে তাহেরাকে তার হাতে তুলে দিতে নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর বহিপীর নিজেকে পরাজিত হিসেবে মেনে নেন এবং হাতেম আলির জমিদারি রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বিনা শর্তে গ্রহণের অনুরোধ জানিয়ে উপযুক্ত উক্তিটি করেন।

উত্তর:

কুসুমের প্রতি মানবিকতা প্রদর্শনের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষক 'বহিপীর' নাটকের হাশেম আলির সাথে তুলনীয়।
'বহিপীর' নাটকের হাশেম আলি সামাজিক সচেতন একজন মানুষ। সে কুসংস্কারমুক্ত জীবনযাপনে অভ্যস্ত। তার মনে অন্ধবিশ্বাস বলে কিছু নেই। কারণ সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। পিরপ্রথাকে সে মনেপ্রাণে ঘৃণা করে। বহিপীর জোরপূর্বক তাহেরাকে বিয়ে করতে চাইলে হাশেম আলি বাধাদান করে। শুধু বাধাদান করেই সে ক্ষান্ত হয়নি। তাহেরার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাকে বিয়ে করতে সম্মত হয়।
উদ্দীপকের কুসুমের বাবা কুসুমের মতামত না নিয়েই তার বিয়ে ঠিক করে। যার সাথে বিয়ে ঠিক করা হয় তিনি হলেন পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়া। অসম এ বিয়েতে স্কুলপড়ুয়া কুসুম প্রবল আপত্তি জানায়। কিন্তু তার বাবা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। ঘটনাক্রমে কুসুমের স্কুল শিক্ষক সব ঘটনা জানতে পেরে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হন। সেই সাথে তিনি কুসুমের পড়ালেখার যাবতীয় খরচ নিজে বহন করার আশ্বাস প্রদান করেন। 'বহিপীর' নাটকের হাশেম আলিও অসহায় তাহেরাকে বিয়ে করে তাহেরার সব দায়িত্ব কাঁধে তুলে নেন। সুতরাং অসহায়ের দায়িত্ব গ্রহণের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষকের সাথে 'বহিপীর' নাটকের হাশেম আলি তুলনীয়।

উত্তর:

উদ্দীপকের কুসুমকে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ বলা যায় না।
'বহিপীর' নাটকের তাহেরা অত্যন্ত প্রতিবাদী চরিত্র। এমনকি তাহেরা সামাজিক কুসংস্কারমুক্ত নারী। সে অন্ধ পিরপ্রথায় বিশ্বাসী নয়। তাই বহিপীরকে সে বিয়ে করতে রাজি হয়নি। তাছাড়া বহিপীরের সাথে তাহেরার বয়সের কোনো সামঞ্জস্য ছিল না। এসব কারণেই তাহেরা বহিপীরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে জমিদারের বজরায় আশ্রয় নিলে সেখানেও তাকে বহিপীরের মুখোমুখি হতে হয়। তাহেরা সেখানেও দৃঢ় মনোবল বজায় রাখে। কোনো ভাবেই সে বহিপীরকে বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করেনি। এক্ষেত্রে তাহেরা অনমনীয় ভূমিকা পালন করেছে।
উদ্দীপকে কুসুমের বাবা অত্যন্ত দরিদ্র। দরিদ্রতার কারণে সে পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়ার সাথে কুসুমের বিয়ে ঠিক করে। কিন্তু কুসুম কিছুতেই এ বিয়েতে রাজি ছিল না। এজন্য তার প্রবল আপত্তির কথা তার বাবাকে জানায়। কিন্তু কুসুমের বাবা কুসুমের কথা শোনেনি। কুসুমের দুরবস্থার কথা তার স্কুল শিক্ষক জানতে পারেন। তাই তিনি ৯৯৯-এ কল করে প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ প্রতিহত করেন। কুসুমের দরিদ্রতার কথা চিন্তা করে স্কুল শিক্ষক কুসুমের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন।
উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়। কারণ তাহেরা চরিত্রের সব বৈশিষ্ট্য কুসুমের মধ্যে প্রতিফলিত হয়নি। উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরার মতো প্রতিবাদী হয়ে উঠতে পারেনি। কুসুম ও তাহেরার মধ্যে অসম বিয়ের দৃষ্টিকোণ থেকে কিছুটা সাদৃশ্য রয়েছে। উভয়ের বর ছিল অত্যন্ত বয়স্ক। তাদের সাথে বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। এসব বিষয় ছাড়াও 'বহিপীর' নাটকে তাহেরার জীবনে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। কিন্তু উদ্দীপকের কুসুমের জীবনে তেমনটি ঘটেনি। তাহেরা বহিপীরের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। অথচ কুসুম এমনটি করেনি। সুতরাং এটা সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দরিদ্রতার কারণে কুসুমের…’ ঢাকা বোর্ড ২০২৩ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”