A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পিতৃমাতৃহারা লিমা মামার…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পিতৃমাতৃহারা লিমা মামার বাড়িতে থাকে। মামি তাকে বোঝা মনে করে। তাই বিয়ের বয়স হওয়ার আগেই তাকে সতীনের সংসারে এক বৃদ্ধের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হিসেবে জোর করে বিয়ে দিয়ে দেয়। লিমা এ বিয়ে মেনে নিতে পারেনি। তাই পালিয়ে শহরে চলে যায় এবং একটি চাকরি নিয়ে সে আত্মনির্ভরশীল মানুষ হয়ে ওঠে।

উত্তর:

বহিপীরের মতে, তাহেরা পালিয়ে অতিশয় বীরত্বের পরিচয় দিয়েছে।

উত্তর:

পিরের সাথে যেতে ইচ্ছুক না হওয়ায় নিজের অভিপ্রায় ব্যক্ত করার জন্যই তাহেরা এ কথাটি বলেছে।

'বহিপীর' নাটকের খোদেজা তাহেরাকে বহিপীরের সাথে যেতে বলে। কিন্তু তাহেরা কোনোভাবেই বহিপীরের সাথে যেতে ইচ্ছুক নয়। এজন্য সে বলে- আমি পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না। আর এ কথাটিকে সে বিশ্বাস করানোর জন্যই বলেছে- আমার কথা অবিশ্বাস করবেন না। অর্থাৎ তাহেরা তার মনের একান্ত ইচ্ছার কথা ব্যক্ত করেছে প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে।

উত্তর:

জ স্বার্থপর মনোভাবের দিক থেকে উদ্দীপকের লিমার মামি 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মায়ের বৈশিষ্ট্য ধারণ করে।
'বহিপীর' নাটকের তাহেরার সৎ মা তাহেরাকে আপন ভাবতে পারেনি। এ কারণেই বৃদ্ধ পিরের সঙ্গে সে তার বিয়ে দিতে চেয়েছে। এমনকি এক্ষেত্রে সে তাহেরার ভবিষ্যতের কথাও ভাবেনি। আর তাই তাহেরাকে পিরের সঙ্গে বিয়ে দিয়ে পিরের আশির্বাদপুষ্ট হতে চেয়েছে সে।
উদ্দীপকের লিমা পিতৃমাতৃহীন হওয়ায় মামা বাড়িতে থাকে। এ কারণে মামি তাকে বোঝা মনে করে এক অল্প বয়সেই এক বৃদ্ধের সঙ্গে তার বিয়ে দেয়। একইভাবে, 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মাও তাহেরাকে আপন করে নিতে পারেনি। এ কারণেই পূণ্য লাভের আশায় স্বার্থপরের মতো বৃদ্ধ পীরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। এক্ষেত্রে মেয়ের পছন্দ-অপছন্দ বা ইচ্ছা-অনিচ্ছারও মূল্যায়ন সে করেনি। অর্থাৎ উদ্দীপকের লিমার মামি এবং আলোচ্য নাটকের তাহেরার মা উভয়েই স্বার্থপর ও অনুদার স্বভাবের মানুষ। এ দিক থেকে লিমার মামি 'বহিপীর' নাটকের
তাহেরার সৎ মায়ের বৈশিষ্ট্য ধারণ করে।

উত্তর:

"উদ্দীপকের লিমা এবং 'বহিপীর' নাটকের তাহেরা একই সমাজ-বাস্তবতার শিকার হলেও পরিণতি হয়েছে ভিন্ন"- 'বহিপীর' নাটক এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ।

আগেকার দিনে নারীরা পুরুষের সব অত্যাচার, অবিচার ও অবমূল্যায়ন নীরবে সহ্য করলেও বর্তমানে পরিস্থিতি একেবারে ভিন্ন। এখন নারীরা নিজেদের সম্মান করতে শিখেছে। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে তারা নিজেদের স্বপ্ন পূরণের চেষ্টা করছে। এটি সমাজের উন্নতির পক্ষে ইতিবাচক দিক।

উদ্দীপকে লিমা নামের এক কিশোরীর কথা বলা হয়েছে। বাবা-মায়ের মৃত্যুর পর এতিম লিমার আশ্রয় হয় মামার বাড়িতে। কিন্তু মামি তাকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারেনি। তাই অল্পবয়েসি লিমাকে সে জোর করে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত এ বিয়ে মেনে নিতে না পেরে লিমা পালিয়ে শহরে যায় এবং সেখানে চাকরি নিয়ে স্বাবলম্বী হয়ে ওঠে। আলোচ্য নাটকের তাহেরার বাস্তবতাও অনেকটা একরকম।

'বহিপীর' নাটকের তাহেরা একটি প্রতিবাদী চরিত্র। তার বাবা জোর করে বহিপীরের সঙ্গে বিয়ে দিলে সে বাড়ি থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে। একইভাবে, উদ্দীপকের লিমাও বৃদ্ধের সঙ্গে সংসার করাকে মেনে নিতে না পেরে পালিয়ে বাঁচে। তবে পালিয়ে গিয়ে লিমা চাকুরির মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে তুললেও তাহেরার ক্ষেত্রে এমনটি ঘটেনি। বরং জমিদার পুত্র হাশেমই তার দায়িত্ব গ্রহণ করে উদ্ভুত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করে। অর্থাৎ লিমা এবং তাহেরার জীবনের ঘটনক্রম অনেকটা একরকম হলেও তাদের পরিণতি হয়েছে ভিন্ন। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পিতৃমাতৃহারা লিমা মামার…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”