A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১ : চিরদিন…’ যশোর বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১ : চিরদিন কাহারও সমান নাহি যায়।

আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়॥

দৃশ্যকল্প-২ : বল কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দুর্বল মানুষ যদি।

উত্তর:

বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে এন্তেকাল করেন।

উত্তর:

পরিস্থিতি বিবেচনা করে বহিপীরের বিপদের আশঙ্কায় হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল।

বহিপীর তাহেরার মা-বাবার সহযোগিতায় তার অমত থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেন। কিন্তু তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে বহিপীর হাতেম আলির বজরায় তাহেরার উপস্থিতি টের পান। তাহেরাকে সাথে নিয়ে যেতে চাইলে সে রাজি না হওয়ায় তিনি হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলেন। কিন্তু কনের অমতে বিয়ে করায় বহিপীরের বিপদ হতে পারে ভেবে হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিল।

উত্তর:

দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি ‘বহিপীর’ নাটকের হাতেম আলীর জমিদারী হারানোর পরিস্থিতির ইঙ্গিতবাহী।

হাতেম আলী একজন ক্ষয়িফু জমিদার। খাজনা বাকি পড়ার কারণে সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠবে। নিজের জমিদারি বাঁচাতে তিনি অর্থসংগ্রহের উদ্দেশ্যে শারীরিক অসুস্থতার অজুহাতে শহরে আসেন। শহরের বন্ধুর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তার বন্ধু কথা দেওয়ার পরও তাকে কোনো অর্থসাহায্য করতে এগিয়ে আসেনি। ফলে তিনি পূর্বপুরুষের জমিদারি হারানোর ভয়ে কাতর।

উদ্দীপক-১ এ বলা হয়েছে চিরদিন কারও সমান যায় না। ভালো-মন্দ, সুখ-দুঃখ মিলিয়েই জীবন। এ জীবনে একচ্ছত্র সুখ কিংবা নিরবচ্ছিন্ন দুঃখ কল্পনা করা যায় না। সুখের পর দুঃখ, দুষ্ঠের পর সুখ এটাই চলছে। তাই আজ যে রাজাধিরাজ, কাল সে ভিখারি। এমনটিই আমরা প্রত্যক্ষ করি ‘বহিপীর’ নাটকে। হাতেম আলী জমিদারি হারানোর বেদনায় দিশেহারা। অর্থাৎ দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি ‘বহিপীর’ নাটকের হাতেম আলীর জমিদারি হারাতে বসার পরিস্থিতির ইঙ্গিতবাহী।

উত্তর:

"দৃশ্যকল্প-২ এর চেতনা ‘বহিপীর’ নাটকের হাশেম-এর চেতনারই ধারক"- মন্তব্যটি যথার্থ।

সমাজে মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। আবার মানুষই মানুষের শত্রু হয়ে পাশবিক আচরণ করে। কাজেই মানুষে মানুষে যে হিংসা-দ্বেষ আছে তা দূর করার জন্য মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো জরুরি। তাহলে মানবতা লজ্ঞিত হবে না। সমাজ উন্নত হবে।

দৃশ্যকল্প-২ এ সবলকে আঁকড়ে ধরে দুর্বলের বিপদ থেকে রক্ষা পাওয়াতে কারও কোনো ক্ষতি আছে কি না জানতে চাওয়া হয়েছে। এখানে মূলত দুর্বল-সবলের সহাবস্থান এবং দুর্বলকে রক্ষা করার মানবিক দিকটি প্রত্যাশা করা হয়েছে। এই বিষয়টি ‘বহিপীর’ নাটকের তাহেরার প্রতি হাশেমের সহানুভূতির প্রকাশ, বিপদ থেকে উদ্ধারে তৎপরতা ও সংসারের স্বপ্ন দেখানোর সাথে সাদৃশ্যপূর্ণ।

‘বহিপীর’ নাটকে তাহেরার বাবা ও সৎমা পিরভক্ত। তারা বহিপীরকে শ্রদ্ধা করে এবং তাকে খুশি করে পুণ্য অর্জন করতে চায়। পিরের প্রতি শ্রন্ধা থেকেই তারা মেয়ে তাহেরাকে পিরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা বৃদ্ধ পিরের সঙ্গে তার বিয়ে মেনে নিতে পারে না। ফলে সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং জমিদারের বজরায় তার আশ্রয় হয়। সেখানে জমিদারপুত্র হাশেমকে সে সব ঘটনা জানায় এবং হাশেমও তার অসম বিয়ে মেনে নিতে পারেনি। তাহেরার মানসিক অবস্থা এবং তার অসহায়ত্ব বুঝতে পেরে হাশেম তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এভাবে তাহেরার প্রতি হাশেমের মনোভাব দৃশ্যকল্প-২ এর অনুরূপ হয়ে ওঠে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১ : চিরদিন…’ যশোর বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”