A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নানা: শোন নানাভাই,…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নানা: শোন নানাভাই, আমরা যে আজ স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী’ অনুষ্ঠানে যাচ্ছি, সে তো এদের জন্য- মাঠে কর্মরত এক বৃদ্ধ কৃষকের দিকে তাকিয়ে ইশারা করে বললেন।
নাতি: কী বলেন নানাভাই! এই লোকটা তাহলে এখনও কেন এত খাটুনি খাটছে। আমাদের কি তাদের জন্যও কিছু করা উচিত নয়?
নাতি: আচ্ছা নানাভাই, এ দেশের সে সময়কার সবাই কি দেশের জন্য যুদ্ধ করেছে?
নানা : হ্যাঁ ভাই, সব শ্রেণি-পেশার মানুষ জীবনপণ যুদ্ধ করে, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে।

উত্তর:

রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।

উত্তর:

'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- চরণটিতে স্বাধীনতা যুদ্ধে হরিদাসীর স্বামীর মৃত্যুবরণকে বোঝানো হয়েছে।

সনাতন ধর্মাবলম্বী নারীরা বিয়ে করলে তার চিহ্ন হিসেবে সিঁথিতে সিঁদুর পরে। দাম্পত্য জীবন যতদিন স্থায়ী হয়, ততদিন এই সিঁদুরও স্থায়ী হয়। যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রীকে সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়। হরিদাসীর স্বামী যুদ্ধে গিয়েছিল। সে শত্রুর হাতে প্রাণ দিয়েছে। ফলে হরিদাসী হয়েছে বিধবা। তার সিঁথির সিঁদুর মুছে গিয়েছে।

উত্তর:

উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাধারণ শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যুদ্ধের ভয়াবহতা, পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসলীলা, নারী নির্যাতন, হত্যাযজ্ঞ এবং এর বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ জাগরণের দিকটি তুলে ধরা হয়েছে। বর্বর হানাদার বাহিনী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ দেশের মানুষ তাদের সেই অত্যাচারের প্রতিবাদ করেছে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে শত্রুদের পরাজিত করে এ দেশ স্বাধীন করেছে।

উদ্দীপকের বৃদ্ধ লোক একজন সাধারণ কৃষক। তিনি সাধারণ হওয়া সত্ত্বেও স্বাধীনতা যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তার মতো সাধারণ শ্রেণি-পেশার লোক তখন অসাধারণ ভূমিকা না রাখলে বাঙালি জাতি কোনোদিন হয়তো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারত না। কৃষকরা এ দেশের একটি সাধারণ শ্রেণি হিসেবে মর্যাদা পেলেও তারা এ দেশের সব শ্রেণির জন্য লড়েছিলেন এবং বিজয় ছিনিয়ে এনেছিলেন। অপরদিকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি এ দেশের মানুষের ত্যাগের চিত্র তুলে ধরেছেন। এ দেশের যেসব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কৃষক, শ্রমিক, জেলে, মাঝি, রিকশাওয়ালা এমন নানা শ্রেণির মানুষকে সাধারণ শ্রেণি হিসেবে উল্লেখ করা হয়েছে। এভাবে উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাধারণ শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে।

উত্তর:

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় এদেশের মানুষের ঐক্যবদ্ধ জাগরণ ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের যে দিকটি প্রকাশ পেয়েছে তার সঙ্গে একসূত্রে গাঁথা বলে উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ এবং স্বাধীনতার জন্য এ দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের দিকটি প্রতিফলিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মানুষের উপর আক্রমণ করে এ দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা হতে দেয়নি। তারা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শত্রুদের মোকাবেলা করে। এদেশের কৃষক, শ্রমিক, জেলে, রিক্শাওয়ালাসহ সব শ্রেণি-পেশার মানুষের আত্মদানে এ দেশ স্বাধীনতা অর্জন করে।

উদ্দীপকে মুক্তিযুদ্ধ নিয়ে নানা ও নাতির সংলাপ তুলে ধরা হয়েছে। এখানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার পথে নানা তার নাতিকে স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষের ভূমিকার বিষয়টি বুঝিয়ে বলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কীভাবে শত্রুর মোকাবিলা করে তারা স্বাধীনতা অর্জন করেছে তা তিনি নাতিকে বলেছেন।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও আত্মদান করার বিষয় স্থান পেয়েছে। আত্মদানের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণির কথা নয়, বরং সব শ্রেণি-পেশার লোকদের আত্মদান ও অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব লাভ করেছে। কবিতায় বর্ণিত হানাদার বাহিনীর ধ্বংসলীলা ও নৃশংসতার পূর্ণ প্রতিফলন না ঘটলেও আত্মত্যাগের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।। উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল ভাব ধারণ করেছে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নানা: শোন নানাভাই,…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”