A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপক-(i): মাস তিনেকের…’ কুমিল্লা বোর্ড ২০২৬ – বৃষ্টি, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উদ্দীপক-(i): মাস তিনেকের খরায় গ্রামের জমি ফেটে খাঁ খাঁ করছিল। কৃষক রমিজ ও তার পরিবার আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। এক বিকেলে কালো মেঘ জমে ভারী বৃষ্টি নামল। রমিজ তার ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, “এই বৃষ্টিই তো আমাদের নতুন জীবনের সূচনা করল।”

উদ্দীপক-(ii): বারান্দায় দাঁড়িয়ে অনিমিতা বৃষ্টিভেজা সড়কের দিকে তাকিয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ তাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে- যখন দাদুবাড়ির আঙিনায় মাটির গন্ধমাখা বৃষ্টিতে ভিজে সে কাগজের নৌকা ভাসাত।

উত্তর:

পদ্মা-মেঘনার দুপাশে, আবাদি গ্রাম রয়েছে।

উত্তর:

"মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়"- চরণাংশটি দ্বারা বর্ষার মেঘের ঘনছায়ায় মাঠ ঢেকে যাওয়াকে বোঝানো হয়েছে।

কৃষিপ্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতাটি লিখেছেন। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণস্পন্দন নিয়ে। গ্রীষ্মের রুক্ষতার মধ্যে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে কাজলকালো মেঘ দেখা দেয় আকাশে। মাঠজুড়ে মেঘের ছায়া পড়ে স্নিগ্ধ ও কোমলতার সঞ্চার করে। প্রশ্নোক্ত পঙ্ক্তির মাধ্যমে কবি গ্রীষ্মের রুক্ষতা দূরীভূত হয় বর্ষার এমন মেঘাচ্ছন্ন, স্নিগ্ধ ও কাজল কালো রূপের বর্ণনা দিয়েছেন।

উত্তর:

উদ্দীপক (ⅰ) 'বৃষ্টি' কবিতার গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে বৃষ্টি এসে প্রকৃতিকে সজীব করে দেওয়ার দিকটিকে উপস্থাপন করেছে।

'বৃষ্টি' কবিতায় বাংলার রুক্ষ প্রকৃতিতে বৃষ্টির আগমনের কথা বলা হয়েছে। কৃষিপ্রধান এই বাংলায় বৃষ্টি খুব প্রতীক্ষিত। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে যখন প্রকৃতি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে তখন প্রকৃতি বৃষ্টির ছোঁয়া পাওয়ার জন্য অধিক আগ্রহে থাকে। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের কথাও এ কবিতায় তুলে ধরা হয়েছে।

উদ্দীপকে খরায় বা বৃষ্টিহীনতায় প্রকৃতির রুক্ষ অবস্থা এবং কৃষকের কষ্টকর অবস্থার কথা বলা হয়েছে। তিন মাসের খরায় জমি ফেটে খাঁ খাঁ করছে। কৃষক রমিজ ও তার পরিবার বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। এক বিকেলে কালো মেঘ জমে ভারী বৃষ্টি নামলে রমিজ তার ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলে যে, বৃষ্টি তাদের নতুন জীবনের সূচনা করল। উদ্দীপকের এ অবস্থাটি 'বৃষ্টি' কবিতার প্রকৃতিতে বৃষ্টির আগমনে সজীবতার সঙ্গে সম্পৃক্ত। 'বৃষ্টি' কবিতায় কবি বৃষ্টির অভাবে প্রকৃতিতে বিরাজমান রুক্ষতা, তৃষ্ণাকাতর হয়ে ওঠা ফসলের মাঠ ও বনের গাছপালার কথা বলেছেন। আর বৃষ্টির আগমনে কীভাবে প্রকৃতি স্নিগ্ধ ও কোমল হয়ে ওঠে তা দেখিয়েছেন। বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতো চৌচির মাঠ বৃষ্টির পানিতে ভরে ওঠে। তখন ফসল ফলানোর জন্য সেই মাঠে চাষ দেওয়া যায়। রুক্ষ প্রকৃতিতে বৃষ্টির আগমনে প্রাণসঞ্চারের দিকটি উদ্দীপকেও উঠে এসেছে। বৃষ্টি রমিজ শেখের গ্রামে ও জীবনে প্রাণের সঞ্চার করে যেন।

উত্তর:

বৃষ্টি প্রকৃতি ও মানবমনে যে প্রভাব ফেলে তার ভিত্তিতে বলা যায়, "উদ্দীপক (i), উদ্দীপক (ii)-এর পৃথক অভিব্যক্তি নয়; উভয়ের সম্মিলিত ভাবনাই 'বৃষ্টি' কবিতার মূলবার্তা"- মন্তব্যটি যথার্থ।

'বৃষ্টি' কবিতায় দেখা যায়, প্রকৃতি বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে, পায় নতুনত্বের ছোঁয়া। প্রকৃতিকে বর্ষা বৈচিত্র্যময় করে তুলে যেন নতুন প্রাণ সঞ্চার করে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সঙ্গে বর্ষায় মানবমনেও প্রভাব পড়ে। বর্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের মনের সংযোগ অত্যন্ত নিবিড়।

উদ্দীপক (i)-এ খরায় প্রকৃতির রুক্ষ অবস্থার চিত্র বর্ণিত হয়েছে। বৃষ্টি নেমে প্রকৃতি ও জনজীবনে নতুন জীবনের সূচনার কথা বিবৃত হয়েছে। উদ্দীপক (ii)-এ বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে অনিমিতার অতীত স্মৃতি রোমন্থনের কথা বলা হয়েছে। বৃষ্টির শব্দ তাকে শৈশবের স্মৃতিতে নিয়ে যেত যখন সে দাদুবাড়িতে বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসাত। 'বৃষ্টি' কবিতায়ও প্রকৃতি ও মানবমনে বৃষ্টির প্রভাব দেখানো হয়েছে উদ্দীপক দুটির মতো।

'বৃষ্টি' কবিতায় দেখা যায়, বর্ষা প্রকৃতিতে প্রাণ স্পন্দন নিয়ে আসে। নদীর দুই পাড়ে প্লাবন দেখা দেয়। আকাশে মেঘের খেলা দেখা যায়। বিভিন্ন ফুল ফুটে সুঘ্রাণে চারদিক মোহিত করে। রুক্ষ মাঠ-ঘাট বৃষ্টিতে প্রাণ জুড়ায়। শুধু তাই নয়, বৃষ্টি সংবেদনশীল মানুষের' মনেও ভাব জাগায়। মনে পড়ে সুখময় অতীত স্মৃতি। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমন ওতপ্রোতভাবে জড়িত। 'বৃষ্টি' কবিতার বৃষ্টির সঙ্গে সম্পৃক্ত এই বিষয় দুটি উদ্দীপকেও দেখা যায়। উদ্দীপক (i)-এ দেখা যায় প্রকৃতিতে বৃষ্টির প্রভাব এবং উদ্দীপক (ii)-এ দেখা যায় মানবমনে বৃষ্টির প্রভাব। এ দুটির সম্মিলিত ভাবনা 'বৃষ্টি' কবিতার সম্পূর্ণ ভাবকে তুলে ধরেছে। তবে উদ্দীপক (i) কিংবা উদ্দীপক (ii) কোনোটিই একক ভাবে 'বৃষ্টি' কবিতার মূলভাবকে তুলে ধরতে পারে না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপক-(i): মাস তিনেকের…’ কুমিল্লা বোর্ড ২০২৬ – বৃষ্টি, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”