A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘i. এই পৃথিবী…’ কুমিল্লা বোর্ড ২০২২ – সেইদিন এই মাঠ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

i. এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

ii. সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা।

উত্তর:

নৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে।

উত্তর:

'বেবিলন ছাই হয়ে আছে' বলতে মানবসৃষ্ট সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেছেন, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এখনও মানুষ প্রতিনিয়ত গড়ে চলেছে বিভিন্ন স্থাপনা। এগুলোও এক সময় কালের গর্ভে বিলীন হয়ে যাবে। অথচ প্রকৃতির ধ্বংস নেই। তাই বেবিলনের সভ্যতা ধ্বংস প্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করে মানবসৃষ্ট সভ্যতার নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তর:

উদ্দীপক (ii)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার আশাবাদের দিকটির প্রতিফলন ঘটেছে।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে মানুষ পৃথিবীতে নশ্বর। কিন্তু মানুষের স্বপ্ন-আশা বেঁচে থাকে। প্রকৃতির অবিনশ্বরতার সঙ্গে মানুষের স্বপ্ন ও আশার গল্প মিলেমিশে একাকার হয়ে রয়।

উদ্দীপক (ii)-এ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশা- এ কথা বলা হয়েছে। এ সংসারে মানুষের দুঃখ-দুর্দশা নিত্যদিনের বিষয়। জীবনের প্রতিকূল অবস্থায় আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও কবি আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। কবি বলেন তিনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও এখানকার প্রকৃতি অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। মূলত আশাই মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। উদ্দীপক (ii)-এ আলোচ্য কবিতার এ দিকটিই প্রতিফলিত হয়েছে।

উত্তর:

উদ্দীপক (i)-এ মানুষের মৃত্যু ও প্রকৃতির টিকে থাকার দিকটির ইঙ্গিত করা হয়েছে তাই "উদ্দীপক (i)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূল বক্তব্যই যেন ফুটে উঠেছে" মন্তব্যটি যথার্থ।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে, মৃত্যু এক অনিবার্য সত্য। পরিবর্তনশীলতার মধ্য দিয়ে কেবল ব্যক্তি মানুষের অস্তিত্বই বিলীন হয়। কিন্তু প্রকৃতি থাকে চির যৌবনা। কারণ প্রকৃতি অবিনশ্বর।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেন, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের শেষ নেই। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ হারিয়ে ফেলে না। কবি জানেন তিনি যখন থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে টিকে থাকবে। মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। উদ্দীপক (i)-এ এই সত্য বিবৃত হয়েছে। এখানেও কবি অনিবার্য মৃত্যুর কথা বলেছেন। তাছাড়া তিনি বলেন পৃথিবীর সবকিছু যেমন আছে তেমনই রবে। শুধু এই সুন্দর পৃথিবী ছেড়ে মানুষকে একদিন চলে যেতে হবে।

'সেইদিন এই মাঠ' কবিতায় বলা হয়েছে, মানুষ মরণশীল। একদিন, মানুষ এ পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু প্রকৃতিতে থাকবে চির কালের ব্যস্ততা। জগতে মানুষের মৃত্যু রয়েছে, কিন্তু প্রকৃতি বা পৃথিবীর সৌন্দর্যের মৃত্যু নেই। কবিতার এই মূলভাব উদ্দীপক (i)-এও ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘i. এই পৃথিবী…’ কুমিল্লা বোর্ড ২০২২ – সেইদিন এই মাঠ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”