A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আসাদুজ্জামান সাহেব অফিস…’ দিনাজপুর বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আসাদুজ্জামান সাহেব অফিস থেকে ফেরার পথে দেখলেন একজন বৃদ্ধ ঠেলাগাড়ি চালক রাস্তার চড়াই দিয়ে একা গাড়ি উঠাতে হিমশিম খাচ্ছেন। আসাদুজ্জামান দ্রুত চালকের সাথে, ধাক্কা দিয়ে ঠেলাগাড়িটি রাস্তায় উঠাতে সাহায্য করলেন। বাড়ি ফিরে দেখলেন, তার ছোটো ভাই কামরান সামান্য কারণে গৃহপরিচারকের সাথে দুর্ব্যবহার করছে। গৃহপরিচারক অভিযোগ করে, তাকে কামরান প্রায়ই মারধর করে। শুনে আসাদুজ্জামান ভাইকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।

উত্তর:

উমর ফারুক মহাবীর খালিদকে সিপাহসালার থেকে মামুলি সেনা করেছিলেন।

উত্তর:

“পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে” বলতে খলিফা উমরের ঘর নুয়ে পড়লেও তিনি যে আদর্শচ্যুত হয়ে পড়েননি তা বোঝানো হয়েছে।

অর্ধ-পৃথিবীর শাসনকর্তা হজরত উমর (রা) ছিলেন ন্যায়ের প্রতি কুসুম-কোমল আর অন্যায়ের প্রতি বজ্রসম কঠিন। তাঁর দরবার ছিল সাধারণ কুটিরের মতো। মরুভূমির সাইমুম ঝড়ে তা ভূলুণ্ঠিত হলেও তাঁর ব্যক্তিত্ব সামান্য আদর্শচ্যুত কিংবা দুর্বল হয়নি বা নুয়ে পড়েনি। এখানে উমরের দৃঢ়চেতা মানসিকতাকে কবি রূপকাকারে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন।

উত্তর:

উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

'উমর ফারুক' কবিতায় উমর ফারুকের নানা গুণের কথা কবি তুলে ধরেছেন। উমর ফারুকের অজস্র গুণের মধ্যে অন্যতম গুণ হলো ন্যায়পরায়ণতা ও সাহসিকতা। যে-ই অন্যায় করুক না কেন, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন।

উদ্দীপকের কামরান আসাদুজ্জামানের ভাই। আসাদুজ্জামান সৎ লোক হলেও কামরান একজন হীন আচরণের মানুষ। সে তার গৃহপরিচারকের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকি মারধরও করে। আসাদুজ্জামান এটি জানার পর তাকে সাবধান করে দেন। উদ্দীপকের কামরানের এই ঘটনাটি 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মহাবীর খালিদকে মানুষ একসময় এমন এক উচ্চাসনে নিয়ে যায় যাতে মনে হয় মানুষ বুঝি তাকে আরাধনা করতে শুরু করে। এটি উমর (রা.) লক্ষ করে মহাবীর খালিদকে তিনি শাস্তিস্বরূপ সিপাহসালার থেকে একজন মামুলি সৈনিকে পরিণত করেন। খালিদের আচরণ এবং তার সঙ্গে হওয়া বিচার প্রক্রিয়াটি উদ্দীপকের কামরানের আচরণ ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শামিল। এভাবে উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর:

উমর ফারুক চরিত্রের বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের দিকগুলো ধারণ না করায়, উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতনিধিত্ব করেন না।

'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)-এর গুণাবলি বর্ণনা করেছেন। তাঁর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। আইনের ব্যাপারে তিনি যেমন কঠোর ছিলেন প্রজাদরদে তেমনই ছিলেন কোমল।

উদ্দীপকের আসাদুজ্জামান একজন দরদি ও পরোপকারী মানুষ। তিনি অফিস থেকে ফেরার পথে এক বৃদ্ধ ঠেলাগাড়িওয়ালাকে সাহায্য করেন। আবার তার ছোটো ভাই কামরান গৃহপরিচারকের ওপর অত্যাচার করে বলে তাকেও বোঝান। উদ্দীপকের আসাদুজ্জামানের এই চারিত্রিক বৈশিষ্ট্য উমর ফারুকের প্রজাবাৎসল্য ও সাম্যবাদী মানসিকতার ইঙ্গিত দেয়। কিন্তু এগুলো ছাড়াও তাঁর চরিত্রে আরও নানা গুণের মিশেল ঘটেছে।

'উমর ফারুক' কবিতার বর্ণনায় উঠে এসেছে- উমর ফারুক (রা.) ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। ন্যায় প্রতিষ্ঠায় তিনি কঠোর শাস্তি দিতেও কুণ্ঠাবোধ করেননি। তিনি অর্ধ-পৃথিবীর শাসক হয়েও খুবই অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাঁর এসব গুণের কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। সেখানে কেবল তাঁর ন্যায়পরায়ণ মানসিকতার প্রকাশ ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করেন না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আসাদুজ্জামান সাহেব অফিস…’ দিনাজপুর বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”