বাঙালির সনে মিশে প্রাণে
প্রাণে থাকিব সতত জীবনে মরণে।
সুখে দুঃখে তারা এসে মোর পাশে
তোষে সদা মোরে মধুর সন্তাষে
'অমর আলয়' হচ্ছে অমর সৃষ্টি।
মৃত্যুকে প্রত্যাখ্যান করে চিরকাল মানুষের হৃদয়ে কবি বেঁচে থাকতে চান নিজেকে অমর করে রাখার জন্য।
কবি মনে করেন, প্রকৃতি ও মানুষের অনুভূতির সঙ্গেই প্রকৃত জীবনধারা প্রবাহিত হয়। তিনি বিচ্ছিন্ন হয়ে থাকতে চান না: বরং মানবসমাজের সুখ-দুঃখের সঙ্গে একাত্ম হতে চান। তিনি চান তাঁর লেখা গান ও কবিতার মাধ্যমে চিরকাল মানুষের মনে থাকবেন। তাঁর সৃষ্টি মানুষের জীবনকে স্পর্শ করবে এবং সেখানেই তিনি তার অস্তিত্ব খুঁজে পাবেন। তাই কবি মানবের মাঝে বেঁচে থাকতে চান।
উদ্দীপকের কবিতাংশের সঙ্গে 'প্রাণ' কবিতায় পৃথিবীতে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ।
'প্রাণ' কবিতায় কবি অনুভব করেন, জীবনের সার্থকতা নিহিত মানবিক ভালোবাসায়। তিনি চান মানুষের সুখে-দুঃখে সঙ্গী হতে, তাদের জীবনগাথা সংগীতে রূপ দিতে। এভাবেই তিনি অমরত্ব খুঁজে পান।
উদ্দীপকের কবিতাংশ এবং 'প্রাণ' কবিতা উভয় ক্ষেত্রেই কবির আত্মপরিচয় মানবজীবনের সঙ্গে একীভূত। উদ্দীপকের কবিতাংশে বাঙালির সঙ্গে মিশে থাকার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, যেখানে কবি জীবনে ও মৃত্যুর পরও বাংলার মানুষের অন্তরে বেঁচে থাকতে চান। তাদের দুঃখে তিনি পাশে থাকবেন, তাদের মধুর সম্ভাষণেই তিনি নিজেকে খুঁজে পাবেন। 'প্রাণ' কবিতায়ও একই রকমভাবে' কবি মানবসমাজে তার অস্তিত্বকে ধরে রাখতে চান। তিনি তার শিল্প ও সংগীতের মাধ্যমে চিরকাল মানুষের মাঝে অমর হয়ে থাকতে চান। যদি তা না হয়, তবে যেন তার সৃষ্টি মানুষের হৃদয়ে ঠাঁই পায়, নতুনভাবে প্রস্ফুটিত হয়। এভাবে, উদ্দীপকের সঙ্গে 'প্রাণ' কবিতাটি মূল ভাববস্তুর দিক থেকে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
উদ্দীপকে 'প্রাণ' কবিতার মানুষের মাঝে বেঁচে থাকার দিকটি প্রতিফলিত হওয়ায় "উদ্দীপকটি যেন 'প্রাণ' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রতিরূপ”- মন্তব্যটি যথার্থ।
'প্রাণ' কবিতায় কবি জীবনের মহিমা ও মানবসম্পর্কের মাহাত্ম্য তুলে ধরেছেন। তাঁর মতে, জীবন মানেই সৃষ্টিশীলতা ও ভালোবাসার দান। তিনি মরতে চান না, বরং মানবসমাজে নিজের সৃষ্টির মাধ্যমে অমরত্ব পেতে চান। এই কবিতায় কবি জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন।
উদ্দীপকের কবিতাংশে বাঙালি জাতির প্রতি গভীর ভালোবাসা ও আত্মিক সংযোগের প্রকাশ ঘটায়। তিনি বাঙালির সঙ্গেই বাঁচতে চান, তাদের দুঃখ-সুখে একাত্ম হতে চান এবং মৃত্যুর পরও যেন তাদের মাঝে তার অস্তিত্ব টিকে থাকে। অন্যদিকে 'প্রাণ' কবিতাটি আরও ব্যাপক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এখানে কেবল বাঙালির কথা নয়, বরং সমগ্র মানবজাতির সঙ্গে একাত্ম হওয়ার বাসনা প্রকাশিত হয়েছে। কবি চিরকাল মানবসমাজের মাঝে থাকতে চান, মানুষের হৃদয়ে তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকতে চান।
উদ্দীপকের কবিতাটি কেবল বাঙালির সঙ্গে সংযুক্ত থাকার কথা বলে, আর 'প্রাণ' কবিতাটি মানবসমাজ ও শিল্পের চিরস্থায়ী মূল্য সম্পর্কে গভীরতর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। যদি তার সৃষ্টি অমর হতে না পারে, তবে অন্তত জীবদ্দশায় মানুষের হৃদয়ে ঠাঁই পেতে চান। এখানে উদ্দীপকের কবিতাটি 'প্রাণ' কবিতার সম্পূর্ণ ভাব ও গভীরতাকে প্রকাশ করে না। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
