A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কামাল বাংলাদেশের একটি…’ বরিশাল বোর্ড ২০২২ – কপোতাক্ষ নদ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কামাল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করে। একসময় আমেরিকায় ডিভি লটারিতে তার ভাগ্য খুলে যায়। কিন্তু আমেরিকায় গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজ দেশের কথা ভুলতে পারে না। নিজ গ্রামের সেই ছায়া ঢাকা, পাখি ডাকা নির্মল প্রকৃতি তার মনকে আলোড়িত করে সব সময়। সারা দিন কর্মব্যস্ত থাকলেও প্রতি রাতে কল্পনায় সে যেন ফিরে আসে তার নিজ গ্রামে, ফিরে পায় তার দুরন্ত শৈশব।

উত্তর:
উত্তর:

“দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে” বলতে কবি কপোতাক্ষ নদের স্নেহধারাকে বুঝিয়েছেন।

'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কপোতাক্ষ নদের স্নেহধারায় সিক্ত হওয়ার কথা, তাঁর শৈশব-কৈশোর কাটানোর স্মৃতিচারণ করেছেন। কপোতাক্ষ নদকে ঘিরে তাঁর অনেক আনন্দ-বেদনার স্মৃতি রয়েছে। মায়ের দুধ পান করে সন্তান যেমন পুষ্ট হয়, ঠিক তেমনই কপোতাক্ষ নদের জলধারা কবির হৃদয়কে তৃপ্ত করেছে। এ কারণেই তিনি কপোতাক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর:

উদ্দীপকে কামালের অনুভূতিতে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার দিকটির প্রতিফলন ঘটেছে।

কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাঁড়ি গ্রামে কপোতাক্ষের তীরে বড় হয়েছেন। তিনি পরবর্তীতে ফ্রান্সে বসবাস করার সময় কপোতাক্ষ নদকে সর্বদা স্মরণ করেছেন। তিনি কল্পনায় সেই নদের কলকল ধ্বনি শোনেন। কোনোভাবেই তিনি সেই নদকে ভুলতে পারেন না। তিনি সেসব স্মৃতি ভেবে কাতর হন।

উদ্দীপকের কামাল ডিভি লটারি জিতে আমেরিকায় যায়। কিন্তু সেখানে গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজ দেশের কথা ভুলতে পারে না। নিজ গ্রামের সেই ছায়া ঢাকা, পাখি ডাকা, নির্মল প্রকৃতি তার মনকে আলোড়িত করে সব সময়। প্রতি রাতে তাই সে যেন কল্পনায় ফিরে আসে নিজ গ্রামে। কামালের এই স্মৃতিকাতরতা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার সঙ্গে মিলে যায়। কবিও দূর প্রবাসে মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এ নদের সঙ্গে জড়ানো তার অতীত দিনগুলোর কথা ভেবে তিনি আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এ নদের কলকল ধ্বনিও শুনতে পান। মূলত উদ্দীপকের কামাল এবং আলোচ্য কবিতার কবি উভয়েই প্রবাসে অবস্থানকালে নিজ মাতৃভূমির জন্য স্মৃতিকাতর হয়েছেন। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের কামালের অনুভূতিতে আলোচ্য কবিতার কবির স্মৃতিকাতর হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর:

উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা-ই 'কপোতাক্ষ নদ' কবিতার মূলভাব- উদ্দীপকে স্মৃতিকাতরতার অন্তরালে দেশপ্রেম প্রকাশিত হওয়ায় মন্তব্যটি যথার্থ।

মাইকেল মধুসূদন দত্তের শৈশব-কৈশোর কেটেছে কপোতাক্ষের তীরে। পরবর্তীতে ফ্রান্সে বসবাসের সময় সেই নদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি কাতর হয়েছেন। এই স্মৃতিকাতরতা মূলত দেশপ্রেমসঞ্জাত।

উদ্দীপকে কামাল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করে। একসময় ডিভি লটারি পেয়ে সে আমেরিকায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে তার চিরচেনা গ্রামটিকে ভুলতে পারে না। গ্রামের প্রকৃতি তার মনকে সব সময় আলোড়িত করে। এখানে কামালের জন্মভূমির প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। সে সব সময় নিজ গ্রামকে নিয়ে স্মৃতিকাতর থাকে। তার এই স্মৃতিকাতরতা স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবির স্বদেশ অনুরাগের প্রকাশ ঘটেছে। সুদূর প্রবাসে বাস করেও জন্মভূমিতে কাটানো শৈশব-কৈশোরের স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। এখানে কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

'কপোতাক্ষ নদ' কবিতায় কবি শৈশবের প্রিয় নদের কাছে ফেরার যে আকুতি প্রকাশ করেছেন তার মধ্য দিয়ে কবির অসাধারণ স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। কবি মিনতি করেছেন- তিনি যেমন কপোতাক্ষ নদকে মনে রেখেছেন, তেমনই কপোতাক্ষ নদও যেন তাঁকে মনে রাখে। কবির এ আকাঙ্ক্ষাই তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম। উদ্দীপকের কামালের স্মৃতিকাতর অনুভূতির অন্তরালেও এই স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। মূলত উভয় জায়গায়ই স্মৃতিকাতরতার আবরণে গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে, যা আলোচ্য কবিতার মূলভাব। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কামাল বাংলাদেশের একটি…’ বরিশাল বোর্ড ২০২২ – কপোতাক্ষ নদ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”