A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি আয়ত ও…’ রাজশাহী বোর্ড ২০২৪ – পরিমিতি, গণিত (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং পরিসীমা 180 সেমি।

উত্তর:

মনে করি, আয়তক্ষেত্রটির প্রস্থ =x সেমি

 

আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য =112×x সেমি =32x সেমি

 

আয়তক্ষেত্রটির পরিসীমা =2 (দৈর্ঘ্য + প্রস্থ )=2(32x+x) সেমি

 

=2(3x+2x2) সেমি =5x সেমি

 

প্রশ্নমতে, 5x=180

 

বা, x=1805

 

x=36

 

অর্থাৎ, আয়তক্ষেত্রটির প্রস্থ 36 সেমি।

 

অতএব, আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 36 সেমি।

উত্তর:

 

দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা = 180 সেমি

 

আবার, একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান।

 

∴ রম্বসের পরিসীমা = 180 সেমি

 

মনে করি, ABCD

 

রম্বসের পরিসীমা = 180 সেমি

 

এবং বৃহত্তম কর্ণ, AC = 72 সেমি

 

রম্বসের বাহুর দৈর্ঘ্য, AB=1804 সেমি = 45 সেমি

 

[∵ রম্বসের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য]

 

আমরা জানি,

 

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চিত্রে রম্বসের AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে।

 

OA=OC=AC2=722 সেমি =36 সেমি

 

এখন, AOB সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,

 

AB2=OA2+OB2

 

বা, (45)2=(36)2+OB2

 

বা, OB2=(45)2(36)2=20251296=729

 

বা, OB=729=27

 

OB=27

 

ক্ষুদ্রতম কর্ণ, BD=2×OB=2×27 সেমি =54 সেমি

 

রম্বসটির অপর কর্নের দৈর্ঘ্য 54 সেমি ।

উত্তর:

 

মনে করি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ভূমি BC = x সেমি।

 

অপর দুই বাহু AB=AC=3x4 সেমি

 

দেওয়া আছে, আয়তের পরিসীমা = 180 সেমি

 

প্রশ্নমতে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা = আয়তের পরিসীমা / 2

 

বা, x+3x4+3x4=1802

 

বা, 4x+3x+3x4=90

 

বা, 10x4=90

 

বা, 10x=360

 

বা, x=36010

 

x=36

 

অর্থাৎ, BC=36 সেমি

 

AB=AC=34×36 সেমি =27 সেমি

 

ধরি, a = AB = AC = 27 সেমি
 
এবং b = BC = 36 সেমি
 
সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল

 

=b44a2b2=3644(27)2(36)2 বর্গ সেমি

 

=929161296 বর্গ সেমি =91620 বর্গ সেমি

 

=9×185 বর্গ সেমি =362.24 বর্গ সেমি (প্রায়)

 

নির্ণেয় ত্রিভুজটির ক্ষেত্রফল 362.24 বর্গ সেমি (প্রায়)।

5 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি আয়ত ও…’ রাজশাহী বোর্ড ২০২৪ – পরিমিতি, গণিত (এসএসসি)”