A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – জীবকোষ ও টিস্যু, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।

উত্তর:

লাইসোজোম কোষ অঙ্গাণুটি অন্যান্য কোষীয় অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জীবাণু ভক্ষণের মাধ্যমে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। একটি পর্দা দ্বারা এর পরিপাক করার উৎসকে বা এনজাইম আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। কিন্তু যদি দেহের অক্সিজেনের অভাব বা যেকোনো কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশেপাশের কোষীয় অঙ্গাণু ক্ষতিগ্রস্ত হয়। এমনকি মারাও যেতে পারে।

উত্তর:

চিত্র B এর অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। জীবের শ্বসন কাজের জন্য মাইটোকন্ট্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা জানি, জীবে শক্তি উৎপাদন হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শ্বসন প্রক্রিয়াটির প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। কিন্তু দ্বিতীয় ধাপ ক্রেবস চক্রের বিক্রেয়াগুলো এ অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক-এ অঙ্গাণুতে উপস্থিত থাকায় এ ব্রিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এ শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে। এভাবে চিত্রের B অঙ্গাণুটি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোষে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে।

উত্তর:

উদ্দীপকে চিত্র X এবং চিত্র Y দ্বারা যথাক্রমে জাইলেম টিস্যুর ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুকে নির্দেশ করা হয়েছে। জাইলেম টিস্যুর ভেসেল প্রধানত মাটি থেকে পানি ও খনিজ লবণ উদ্ভিদের সারাদেহে পরিবহণের কাজ করে এবং উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু নিয়ে চিত্র Y নির্দেশিত ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। সিভকোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে ফলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যা খাদ্য পরিবহণে নল হিসেবে কাজ করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবহণ করা এদের প্রধান কাজ। প্রতি সিভকোষের সাথে বড় কেন্দ্রিকা বিশিষ্ট একটি করে সঙ্গীকোষ অবস্থান করে। এরা সিভকোষের কার্যাবলি কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহণে সহায়তা করে। তাই উপরের আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি উদ্দীপকের চিত্র X ও চিত্র Y এর মধ্যে চিত্র Y অর্থাৎ ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহণে সাহায্য করে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – জীবকোষ ও টিস্যু, জীববিজ্ঞান (এসএসসি)”