A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকে শ্রেণিবিন্যাস বলে।

উত্তর:

Primate বর্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত হয়। আর এ বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে বিদ্যমান আছে বলেই মানুষ Primate বর্গের অন্তর্ভুক্ত।

উত্তর:

উদ্দীপকে 'C' জীবটি হলো শাপলা। শাপলার নামকরণে লিনিয়াস প্রদত্ত এবং ICZN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণ পদ্ধতি নিম্নরূপ-
i. শাপলার নাম হবে দ্বিপদী। প্রথম পদ হলো গণ নাম এবং দ্বিতীয় পদ হলো প্রজাতিক নাম।
ii. নামের ভাষা হবে ল্যাটিন।
iii. গণ নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রজাতি পদের সব অক্ষরই ছোট হাতের হবে।
iv. প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে।
V. দ্বিপদ নামকরণ ছাপা অক্ষরে ইটালিক (ডান দিকে একটু বাঁকা) হরফে হবে। যেমন- Nymphaeanouchali, হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং অংশ দুটির নিচে (একটি গণ, অপরটি প্রজাতি পদ) আলাদা আলাদাভাবে দাগ টানতে হবে। যেমন- Nymphaeanouchali
vi. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) লিখতে হয়। যেমন- Nymphaeanouchali L. এখানে L. লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ।
vii. যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবের বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।

উত্তর:

উদ্দীপকের A ও B জীব হলো যথাক্রমে ডায়াটম ও নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল হলো সুপার কিংডম-১ এর মনেরা রাজ্যের এবং এককোষী শৈবাল হলো সুপার কিংডম-২ এর প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। নিচে জীব দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
i. নীলাভ সবুজ শৈবাল সাধারণত এককোষী, ফিলামেন্টাস অপরদিকে, এককোষী শৈবাল একটি মাত্র কোষ নিয়ে গঠিত, একক, কলোনিয়াল বা ফিলামেন্টাস প্রকৃতির।
ii. নীলাভ সবুজ শৈবালের নিউক্লিয়াস সুগঠিত নয়। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। অপরদিকে, এককোষী শৈবাল সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে।
iii. নীলাভ সবুজ শৈবালের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই কিন্তু রাইবোজোম আছে। অপরদিকে, এককোষী শৈবালে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান।
iv. নীলাভ সবুজ শৈবালের খাদ্যগ্রহণ পদ্ধতি প্রধানত শোষণ, তবে কেউ কেউ সালোকসংশ্লেষণে খাদ্য প্রস্তুত করে। অপরদিকে, এককোষী শৈবালের খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে।
তাই ডায়াটম ও নীলাভ সবুজ শৈবালের রাজ্যদ্বয়ের জীবের কোষের DNA ও RNA এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে প্রতীয়মান হয় যে, ডায়াটম নীলাভ সবুজ শৈবালের তুলনায় উন্নত।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”