A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে।

উত্তর:

জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশ বা পদটি গণ নাম এবং দ্বিতীয় অংশ বা পদটি তার প্রজাতির নাম। এ ধরনের নামকে দ্বিপদ নাম বলে। ধান গাছের বৈজ্ঞানিক নাম হলো Oryza sativa। এখানে Oryza গণ নাম এবং sativa প্রজাতির নাম বোঝায়। দুটি পদ নিয়ে গঠিত বলে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়।

উত্তর:

উদ্দীপকের চিত্র-G এর জীবটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। শ্রেণিবিন্যাসে এটি প্লানটি রাজ্যের অন্তর্গত। নিচে দ্বিবীজপত্রী উদ্ভিদের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করা হলো-
১. এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ।
২. এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান।
৩. এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়।
৪. এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে।
৫. এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
৬. এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ।
৭. এরা সপুষ্পক।

উত্তর:

উদ্দীপকের চিত্র-E হলো Nostoc এবং চিত্র-F হলো ডায়াটম। এই দু'টি জীব যথাক্রমে মনেরা এবং প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এদের মধ্যে প্রোটিস্টা রাজ্যের জীব ডায়াটম মনেরা রাজ্যের Nostoc এর তুলনায় অধিক উন্নত। নিচে তা কারণসহ বিশ্লেষণ করা হলো-
১. Nostoc একাকোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল। অন্যদিকে ডায়াটম এককোষী একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস।
২. Nostoc-এর কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। অপরদিকে ডায়াটমের কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে।
৩. Nostoc-এর নিউক্লিয়াস সুগঠিত নয়। অপরদিকে ডায়াটমের নিউক্লিয়াস সুগঠিত।
৪. Nostoc-এ রাইবোজোম ব্যতীত কোনো কোষীয় অঙ্গাণু নেই। অন্যদিকে ডায়াটমে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে।
৫. Nostoc প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। অপরদিকে ডায়াটম শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে।
৬. Nostoc দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটায়। অন্যদিকে ডায়াটম অযৌন প্রজনন এবং কনজগেশনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।
উপরিউক্ত বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনায় দেখা যায় যে, ডায়াটমের (চিত্র-F) বৈশিষ্ট্যগুলো উন্নত জীবের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ যা Nostoc (চিত্র-E) এর ক্ষেত্রে লক্ষ করা যায় না। সুতরাং, ডায়াটম এবং Nostoc এর মধ্যে ডায়াটম অধিক উন্নত।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”