A জীব = Homo sapiens
B জীব = Artocarpus heterophyllus
C জীব = Penicillium notatum
বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয় তাকে বিবর্তনবিদ্যা বলে।
দুটি পদ অর্থাৎ গণ ও প্রজাতি নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিপদ নামকরণই হলো জীবের বৈজ্ঞানিক নামকরণ। এক্ষেত্রে প্রথম অংশটি জীবের গণ নাম ও দ্বিতীয় অংশ প্রজাতির নাম হয়। জীবের এ নামকরণের ক্ষেত্রে ICBN ও ICZN এর স্বীকৃত নিয়ম অনুসরণ করা হয় যাতে করে সারা বিশ্বে একই নামে জীবটি পরিচিতি পায়।
উদ্দীপকে উল্লিখিত A জীবটি হলো Homosapiens অর্থাৎ মানুষ।
মানুষের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস নিচে দেওয়া হলো-
রাজ্য (Kingdom) : Animalia;
কারণ, সুকেন্দ্রিক কোষবিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে।
পর্ব (Phylum): Chordata;
কারণ, জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে।
শ্রেণি (Class) : Mammalia;
কারণ, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম/চুল আছে।
বর্গ (Order) : Primate;
কারণ, আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত।
গোত্র (Family): Hominidae;
কারণ, শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে।
গণ (Genus): Homo;
কারণ, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে।
প্রজাতি (Species): Homo sapiens;
কারণ, চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় Homo গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত।
উদ্দীপকের B জীবটি হলো Artocarpus Heterophyllus (কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম), যা প্লান্টি রাজ্যের এবং C জীবটি হলো Penicillium notatum নামক ছাত্রক, যা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব। রাজ্য দুটির মধ্যে প্লান্টি রাজ্যটি, ফানজাই রাজ্য থেকে উন্নত।
ফানজাই রাজ্যের জীবসমূহ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। কোষে নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে এবং হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে।
অপরদিকে, প্লান্টি রাজ্যের জীবসমূহ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এর সপুষ্পক। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। যৌন জননের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটে। এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়।
রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনায় দেখা যায়, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো উন্নত জীবের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। তাই বলা যায়, B জীবটি অর্থাৎ Artocarus heterophyllus, C জীব অর্থাৎ, Penicillium notatum থেকে উন্নত।
