A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি জীববিজ্ঞান ক্লাসে,…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏢 প্রতিষ্ঠান: রাজশাহী ক্যাডেট কলেজ📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি জীববিজ্ঞান ক্লাসে, শিক্ষক উল্লেখ করেন যে এক প্রকার জীবগোষ্ঠী। সাধারণত শুষ্ক স্পোরের শৃঙ্খল গঠনের মাধ্যমে প্রজনন করে। অন্যদিকে, অন্য এক প্রকার জীবগোষ্ঠী আর্কিগোনিয়াম নামক স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এবং এদের আর্কিগোনিয়েট বলা হয়। উভয় জীবগোষ্ঠীকে আমেরিকান বিবর্তনীয় জীববিজ্ঞানী লিন মারগুলিস প্রস্তাবিত একটি শ্রেণিবিন্যাস পদ্ধতিতে স্পষ্টভাবে আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে।

উত্তর:

জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন ঘটে তাই কনজুগেশন।

উত্তর:

প্রাইমেট হলো স্তন্যপায়ী প্রাণীদের একটি উন্নত বর্গ। এদের মস্তিষ্ক তুলনামূলকভাবে বড়, যা জটিল চিন্তা, শেখা এবং সামাজিক আচরণে সাহায্য করে। প্রাইমেটদের হাত-পায়ের প্রতিটি অঙ্গুলিতে পাঁচটি করে নখযুক্ত আঙুল থাকে, যা বস্তু ধরতে ও আঁকড়ে ধরতে উপযোগী।

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত শ্রেণিবিন্যাস পদ্ধতিটি হলো লিন মারগুলিস প্রস্তাবিত ফাইভ কিংডম শ্রেণিবিন্যাস পদ্ধতি। P জীবগোষ্ঠী শুষ্ক স্পোরের শৃঙ্খল গঠনের মাধ্যমে প্রজনন করে। তাই এরা হলো ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে, Q জীবগোষ্ঠী আর্কিগোনিয়েটস অর্থাৎ এরা প্লানটি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই এবং প্লানটি রাজ্যের বৈশিষ্ট্য নিচে তুলনা করা হলো-

 

উত্তর:

আমি একমত যে লিন মারগুলিস প্রস্তাবিত শ্রেণিবিন্যাস পদ্ধতি জীবদের মধ্যকার ধাপে ধাপে সংঘটিত ক্রমিক পরিবর্তনের বিকাশকে নিখুঁতভাবে প্রতিফলিত করে। এই পদ্ধতিতে সরল জীব থেকে জটিল জীবের দিকে রাজ্যসমূহকে নিম্নরূপভাবে সাজানো হয়েছে-

রাজ্য ১: মনেরা
১. সরলতম জীব; এককোষী, কলোনিয়াল।
২. প্রোক্যারিওটিক জীব অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই। রাইবোজোম ব্যতীত অন্যান্য অঙ্গাণু অনুপস্থিত।
৩. উদাহরণ: ব্যাকটেরিয়া।
রাজ্য ২: প্রোটিস্টা:
১. এককোষী বা সাধারণ বহুকোষী জীব।
২. সুগঠিত নিউক্লিয়াসযুক্ত।
৩. মাইটোসিস এর মাধ্যমে অয়ৌন এবং কনজুগেশন এর মাধ্যমে যৌন জনন ঘটে। ভ্রূণ গঠন করে না।
৪. উদাহরণ: প্যারামেসিয়াম, শৈবাল।
রাজ্য ৩ : ফানজাই
১. দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
২. হেটেরোট্রোফিক; শোষণ পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে।
৩. বহুকোষী হলেও ভ্রূণ গঠন করে না।
৪. উদাহরণ: ইস্ট, মাশরুম।
রাজ্য ৪: প্লানটি
১. অটোট্রোফিক বা স্বভোজী জীব।
২. সালোকসংশ্লেষণের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে।
৩. বহুকোষী এবং ভ্রূণ গঠন করে।
৪. উদাহরণ: আম গাছ।
রাজ্য ৫: অ্যানিমেলিয়া
১. হেটেরোট্রোফিক প্রাণী।
২. ভক্ষণ পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে।
৩. অত্যন্ত জটিল গঠন ও অঙ্গতন্ত্রবিশিষ্ট বহুকোষী জীব।
৪. উদাহরণ: মেরুদণ্ডী প্রাণী।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি জীববিজ্ঞান ক্লাসে,…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”