A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A বস্তুকে যে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

A বস্তুকে যে সময়ে পড়তে দেয়া হলো ঠিক একই সময় B বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে।

উত্তর:

গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

উত্তর:

ভাঙা রাস্তার সাথে গাড়ির টায়ারের ঘর্ষণ বল অধিক থাকে বলে গাড়িকে চালাতে হলে অধিক বলের প্রয়োজন হয় কিন্তু পিচঢালা রাস্তা ভাঙা রাস্তার তুলনায় অনেক মসৃণ থাকে ফলে গাড়ির টায়ারের সাথে পিচঢালা রাস্তার ঘর্ষণ বল কিছুটা কম থাকে ফলে গাড়ি চালানো সহজ হয়। এছাড়া ভাঙা রাস্তার বিভিন্ন স্থানে তীক্ষ্ণ ইট বা পাথরের জন্য গাড়ির টায়ারের ক্ষতি সাধিত হয়। একারণে, ভাঙা রাস্তার চেয়ে পিচঢালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা।

উত্তর:

এখানে, A বস্তুর আদিবেগ, u=0 m s1
অর্ধ উচ্চতায় সরণ, s=h2=120 m2=60 m
অভিকর্ষজ তৃরণ, g=9.8 m s2
অর্ধ উচ্চতায় বেগ, v= ?

আমরা জানি,

v2=u2+2gs

বা, v2=(0)2+2×9.8 m s2×60 m
বা, v=1176 m2 s2

v=34.29 m s1

অতএব, অর্ধ উচ্চতায় A বস্তুর বেগ 34.29 m s1.

উত্তর:

মনে করি, এ সময় পর ভূমি হতে x উচ্চতায় A ও B বস্তুদ্বয় পরস্পরকে অতিক্রম করবে।
তাহলে, A বস্তুর ক্ষেত্রে,

এখানে,
A বস্তুর আদিবেগ, uA=0 m s1
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2
A বস্তুর ভর, mA=0.2 kg

তাহলে, A বস্তুর ক্ষেত্রে,

sA=uAt+12gt2

বা, (120x)=0+12×9.8×t2
বা, x=1204.9t2............(1)

এখানে,
B বস্তুর আদিবেগ, uB=30 m s1
B বস্তুর ভর, mB=1.913 kg

আবার, B বস্তুর ক্ষেত্রে,

sB=uBt12gt2

বা, x=30×t12×9.8×t2

বা, x=30t4.9t2
(1) ও (2) নং হতে পাই,

1204.9t2=30t4.9t2

বা, 30t=120

t=12030=4 s

এখন, (1) নং হতে পাই, x=1204.9×(4)2=41.6 m x উচ্চতায় A বস্তুর বেগ vA হলে,

vA=uA+gt=0+9.8 m s2×4 s=39.2 m s1

এবং B বস্তুর বেগ,

vB=uBgt=30 m s19.8 m s2×4 s
=9.2 m s1 [ঋণাত্মক চিহ্ন বেগের বিপরীত দিক নির্দেশ করে]

x উচ্চতায় A বস্তুর মোট শক্তি,

EA=EpA+EkA=mAgx+12 mA VA2
=0.2 kg×9.8 m s2×41.6 m+12×0.2 kg×(39.2 m s1)2
=81.536 J+153.664 J=235.2 J

এবং x উচ্চতায় B বস্তুর মোট শক্তি,

EB=EpB+EkB=mBgx+12mBvB2
=1.913 kg×9.8 m s2×41.6 m+12×1.913 kg×(9.2 m s1)2
=779.89 J+80.96 J=860.85 J

এখানে, EAEB
সুতরাং, পরম্পরকে অতিক্রমের সময় A ও B বস্তুর শক্তি সমান হবে না।

 

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A বস্তুকে যে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”