A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2.5 kW -এর…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২১🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

2.5 kW -এর একটি বৈদ্যুতিক মোটর 12 kg ভরের একটি বস্তুকে 20 m উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো।

উত্তর:

যেসব বল মূল বা স্বাধীন অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

উত্তর:

রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কর্দমাক্ত হলে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়। এর ফলে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই। তাই কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর।

উত্তর:

এখানে, মোটরের প্রদত্ত ক্ষমতা, P=2.5 kW=2500 W

বস্তুর ভর, m=12 kg

উচ্চতা, h=20 m

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2

সময়, t=2 s (ধরি)

কর্মদক্ষতা, η= ?

আমরা জানি, লভ্য কার্যকর ক্ষমতা,

Pout =mght=12×9.8×202=1176 W

আবার, η=Pout P×100%=11762500×100%=47.04%

অতএব, মোটরটির কর্মদক্ষতা 47.04%.

[বি. দ্র : প্রশ্নে সময় উল্লেখ না থাকায় একটি নির্দিষ্ট সময় ধরে সমাধান করা হয়েছে।]

উত্তর:

এখানে, উচ্চতা, h=20 m

মনে করি, ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় B বিদ্দুতে বস্তুটির বিভবশক্তি গতিশক্তির এক-চতুর্থাংশ হবে।

এখন, B বিন্দুতে বিভবশক্তি, EP=mgx এবং B বিন্দুতে গতিশক্তি,

Ek=12mvB2

=12m{u2+2g(hx)}

=12m{02+2g(hx)}=mg(hx)

শর্তমতে, Ep=Ek×14

বা, mgx=mg(hx)×14

বা, 4x=hx

বা, 5x=h

বা, x=h5=205=4 m

সুতরাং, মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে 4 m উচ্চতায় এর বিভবশক্তি গতিশক্তির এক-চতুর্থাংশ হবে।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2.5 kW -এর…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”