A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১: 2 kW…’ রাজশাহী বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৫🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যপট-১: 2 kW এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি দ্বারা ‘এ’ সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 39200 J।

দৃশ্যপট-২:

AC তলের ঘর্ষণ সহগের মান 0.25।

উত্তর:

কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

উত্তর:

সবল নিউক্লিয় বল নিউক্লিয়ার শক্তির প্রধান উৎস, যা প্রোটন ও নিউট্রনকে একত্রিত রাখে এবং অনেক শক্তিশালী। এটি কম পাল্লায় ক্রিয়া করে এবং নিউক্লিয়াসের স্থিতি অবস্থা বজায় রাখে। অন্যদিকে দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা কণা (β) ক্ষয় হয় অর্থাৎ তেজস্ক্রিয় ভাঙন ঘটে। সুতরাং সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক।

উত্তর:

দৃশ্যপট-১ এ, প্রদত্ত ক্ষমতা, P=2 kW=2000 W

কর্মদক্ষতা, η=60%=0.6

প্রদত্ত শক্তি, W=Pt=2000×t

শক্তির অপচয় =39200 J

সময়, t= ?

বা, 0.6=2000×t392002000×t

বা, 1200t=2000t39200

বা, 2000t1200t=39200

বা, 800t=39200

t=39200800=49 s

অতএব, দৃশ্যপট-১ এর আলোকে ‘t’ এর মান 49 s.

উত্তর:

দৃশ্যপট-২ এ, অনুভূমিকের সাথে AC তলের উৎপন্ন কোণ, θ=15

AC তলের ঘর্ষণ সহগ, μ=0.25

এখন, AC তলের ঘর্ষণ কোণ θs হলে,

tanθs=μ

বা, θs=tan1(μ)=tan1(0.25)=14

এখানে, θ>θ3; আনত কোণ ঘর্ষণ কোণ অপেক্ষা বেশি।

সুতরাং, দৃশ্যপট-২ এর AC তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে না, বরং গড়িয়ে পড়বে।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১: 2 kW…’ রাজশাহী বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”