A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, PQ =…’ ঢাকা বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৬🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে, PQ = QR = RS = ST = TO এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে।

উত্তর:

কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

উত্তর:

শক্তির সংরক্ষণশীলতার সূত্রটি হলো- শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল একরূপ হতে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।
ব্যাখ্যা: কোনো একটি সিস্টেমে যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করে তবে সেই সিস্টেমের শক্তি সংরক্ষিত' থাকে। সেক্ষেত্রে সিস্টেমের গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টি অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে। ধরি, সিস্টেমের আদি বিভবশক্তি V1 এবং আদি গতিশক্তি T1 সিস্টেমের উপর সংরক্ষণশীল বল ক্রিয়া করায় সিস্টেমের শেষে বিভবশক্তি ও গতিশক্তি যথাক্রমে V2T2 হলো। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে, V1+T1=V2+T2

উত্তর:

আমরা জানি,

h=ut+12gt2

বা, h=0×t+12gt2

বা, t=2 h g=2×1009.8

=4.52 s

এখানে,

উচ্চতা, h=100 m

অভিকর্ষজ ত্বরণ, g=9.8ms2

আদিবেগ, u=0 m s1

ভূমিতে পড়তে সময়, t= ?

অতএব, উদ্দীপকে উল্লিখিত বস্তুটি 4.52 s পর ভূমি স্পর্শ করবে।

উত্তর:

এখানে, PQ=QR=RS=ST=TO=PO5=100 m5=20 m

PR=PQ+QR=20+20=40 m

RO=POPR=10040=60 m

PT=POTO=10020=80 m

বস্তুর ভর, m=10 kg

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2

R বিন্দুতে :
বিভবশক্তি, VR=mg×RO=10×9.8×60=5880 J

এবং গতিশক্তি, TR=12mvR2=12 m(02+2 g×PR)

=mg×PR

=10×9.8×40=3920 J

R বিন্দুতে মোট শক্তি, ER=VR+TR=5880+3920=9800 J

T বিন্দুতে :

বিভবশক্তি, VT=mg×TO=10×9.8×20=1960 J

এবং গতিশক্তি, TT=12mvT2=12 m(02+2 g×PT)

=mg×PT

=10×9.8×80=7840 J

T বিন্দুতে মোট শক্তি, ET=VT+TT=1960+7840=9800 J

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, ER=ET

সুতরাং, R এবং T বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, PQ =…’ ঢাকা বোর্ড ২০২৫ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”