A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট…’ ২০২৬ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১১৩📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানির BOD এর মান 50 ppm বলতে বুঝায়, এক লিটার পানিতে উপস্থিত জৈব বর্জ্যকে জারিত করতে 50 mg অক্সিজেন প্রয়োজন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রোপেন (C3H8) কে মিথেন (CH4) এর সমগোত্রক বলা হয়। কারণ – 

১. এদেরকে সাধারণ সংকেত CnH2n+2 দ্বারা প্রকাশ করা যায়।

২. এদের কার্যকরী মূলক একই হওয়ায় এরা একই ধরনের রাসায়নিক ধর্ম প্রকাশ করে।

৩. এদেরকে একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ২নং পাত্রের সংঘটিত বিক্রিয়া-

Fe+H2SO4⟶FeSO4+H2↑

প্রাপ্ত FeSO4 ও KMnO4 এর অম্লীয় মাধ্যমে টাইট্রেশনের জারণ-বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ নিচে দেখানো হলো-

এক্ষেত্রে, FeSO4 ও KMnO4 এর মধ্যে অম্লীয় মাধ্যমে সংঘটিত বিক্রিয়াটি

FeSO4+KMnO4+H2SO4→Fe2(SO4)3+K2SO4+MnSO4+H2O

এখানে KMnO4 হলো জারক এবং FeSO4 হলো বিজারক

জারণ অর্ধবিক্রিয়া :Fe2+−e−⟶Fe3+.........(1)

বিজারণ অর্ধবিক্রিয়া :MnO4−+5e−+8H+→Mn2++4H2O.....(2)

সমীকরণকে (1) নং কে 10 এবং (2) নং কে 2 দ্বারা গুণ করে পাই;

দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে,

10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe2(SO4)3+2MnSO4+K2SO4+8H2O

এখানে, K+ ও SO42− আয়নদ্বয় দর্শক আয়ন হিসেবে কাজ করে।

এটিই উদ্দীপকের পাত্র-২ ও পাত্র-৩ দ্রবণদ্বয়ের মিশ্রণে সংঘটিত বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্র-১ ও পাত্র-২ এর দ্রবণদ্বয় মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ হবে-

6FeSO4+K2Cr2O7+7H2SO4⟶3Fe2(SO4)3+K2SO4+Cr2(SO4)3+7H2O

সমীকরণ মতে, 1 mol K2Cr2O7≡6 mol FeSO4≡6 mol Fe2+

প্রশ্নমতে,

1000 mL 1 M K2Cr2O7 দ্রবণ =6×55.85 g Fe

∴50 mL 0.04 M K2Cr2O7 দ্রবণ =6×55.85×50×0.041000 g Fe

=0.6702 g

অতএব, লোহার টুকরার বিশুদ্ধতা =0.67020.80×100%=83.78%

সুতরাং, লোহার টুকরার বিশুদ্ধতার হার 83.78%।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট…’ ২০২৬ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”