A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘১নং চিত্রে প্রদত্ত…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৩০🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

১নং চিত্রে প্রদত্ত ডায়োডের অনুরূপ ৪টি ডায়োডকে বর্তনীর ন্যায় যুক্ত করা হলো। যেকোন একটি ডায়োডের সম্মুখবর্তী ঝোঁক 0.12 V বিভব পরিবর্তনে 3×10–² A তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

P-ধরনের অর্ধপরিবাহী: সংখ্যাগরিষ্ঠ আধান বাহক হিসাবে ছিদ্রযুক্ত অর্ধপরিবাহী এবং সংখ্যালঘু আধান বাহক হিসাবে ইলেকট্রনকে P-ধরনের অর্ধপরিবাহী বলে। যখন একটি অন্তর্নিহিত অর্ধপরিবাহীতে একটি ত্রয়ী অশুদ্ধতা ডোপ করা হয় তখন আমরা একটি P-ধরনের অর্ধপরিবাহী পাই। যেমন: গ্যালিয়াম, ইন্ডিয়াম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

বিভব পরিবর্তন, ΔV=0.12V

তড়িৎ প্রবাহে পরিবর্তন, ΔI=3×10−2A

গতীয় রোধ, R =?

আমরা জানি, R=ΔVΔI=0.12 V3×10−2 A=4Ω

অতএব, উদ্দীপকের D1 ডায়োডের গতীয় রোধ, 4Ω

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাল্বটি কেবল তখনই সবসময় জ্বলতে থাকবে যখন উৎসের ধনাত্মক ও ঋণাত্মক উভয় চক্র বাল্বের মধ্যদিয়ে গমন করবে। সুতরাং D1 ও D2 ডায়োডদ্বয়কে এমনভাবে সংযুক্ত করতে হবে যাতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চক্রের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের জন্য বর্তনী পূর্ণ হয়। সেক্ষেত্রে চিত্র-২ এর বর্তনী চিত্রটি নিম্নরূপ দাঁড়ায়-

উপরের বর্তনীর ক্ষেত্রে ধনাত্মক অর্ধচক্রের জন্য D3 ও D2 ডায়োডদ্বয় সম্মুখী ঝোঁক প্রাপ্ত হবে ফলে ধনাত্মক অর্ধচক্রটি ACBD পথে বাল্বের মধ্যদিয়ে গমন করবে। অন্যদিকে ঋণাত্মক অর্ধচক্রের জন্য D1 ও D4 ডায়োডদ্বয় সম্মুখী ঝোঁক প্রাপ্ত হবে ফলে এই অর্ধচক্রটি বাল্বের মধ্যদিয়ে অনায়াশে গমন করবে। ফলে বাল্বটি দুটি চক্রের জন্যই তথা সর্বদা তড়িৎ পরিবহন করবে বলে সবসময় জ্বলতে থাকবে । অতএব, D1 ও D2 এর সংযোগ উল্টিয়ে দিলে (যার যার অবস্থানে) বাল্বটি সবসময় জ্বলতে থাকবে এটি সম্ভব হবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘১নং চিত্রে প্রদত্ত…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”