A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের বক্ষ গহ্বরে…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শ্বসন ও শ্বাসক্রিয়া🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের বক্ষ গহ্বরে হালকা গোলাপি বর্ণের কয়েকটি লোবে বিভক্ত স্পঞ্জের মত নরম অঙ্গ থাকে। এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এক ধরনের শ্বাস পেশি,যা বক্ষ গহ্বর ওদর গহ্বর এর মাঝখানে আড়াআড়ি ভাবে বিদ্যমান একটি মাংস পর্দা বিশেষ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমনে বা এলার্জিজনিত কারণে, সাইমাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনুসাইটিস বলে।সাইনুসাইটিস এর কারনে মাথা ব্যাথা, মুখমণ্ডল ব্যাথা,নাক দিয়ে হলুদ বা সবুজাভ তরল ঝরে পড়া ইত্যাদি লক্ষন দেখা দেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন বর্ণনা করা হলো-

মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দু'পাশে অবস্থিত, হালকা লাল রঙের কোণাকার অঙ্গ। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় একটু বড়। ডান ফুসফুসটি তিন খণ্ড এবং বাম ফুসফসুটি দুই খণ্ডবিশিষ্ট। ফুসফুসের প্রত্যেক খণ্ডে কতকগুলো কার্যকর ফুসফুসীয় একক থাকে । এককগুলোকে লোবিউল বলে ।

প্রতিটি লোবিউল সমান আকৃতির কতকগুলো শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, অ্যালভিওলি এবং সংশ্লিষ্ট রক্তবাহিকা, লসিকা নালি, স্নায়ু ও যোজক কলা নিয়ে গঠিত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। প্রতিটি লোবিউল থেকে ৫০ - ৮০টি প্রান্তীয় ব্রঙ্কিওল প্রেরিত হয়। প্রতিটি প্রান্তীয় ব্রঙ্কিউল একটি, দুটি বা আরও বেশি সংখ্যক শ্বসন ব্রঙ্কিওলে পরিণত হয়। শ্বসন ব্রঙ্কিওলগুলো ভেঙে ২-১১টি করে অ্যালভিওলার নালি গঠন করে। এগুলো থলি ও অ্যালভিওলি সৃষ্টি করে। অ্যালভিওলার থলি ও অ্যালভিওলার নালির মধ্যবর্তী অংশকে অ্যাট্রিয়াম বলে। একেকটি অ্যালভিওলার থলিতে ২-৪ বা তারও বেশি অ্যালভিওলি থাকে। প্রত্যেক অ্যালভিওলাস এক সারি আঁইশাকার শ্বসন এপিথেলিয়ামে আবৃত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে অঙ্গটি হলো ফুসফুস। অসংখ্য বিশেষ কার্যকরি একক অ্যালভিওলাস নিয়ে গঠিত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-

ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের বক্ষ গহ্বরে…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”