A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[পর্যায় সারণির একটি…’ সিলেট বোর্ড ২০২৫ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ এবং X, Y, Z প্রতীকী অর্থে ব্যবহৃত]

উত্তর:

মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো :
“মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।”

উত্তর:

আর্গন (Ar) নিষ্ক্রিয় গ্যাস। কারণ, 18Ar এর (1s22s22p63s23p6) সর্ববহিঃস্থ শক্তিস্তরে ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ থাকে, যা অত্যন্ত সুস্থিত। এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙতে অনেক শক্তির প্রয়োজন। তাই Ar স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের সাথে যুক্ত হয় না। অর্থাৎ বহিঃস্থ স্তরের সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে Ar নিষ্ক্রিয় হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Z মৌলটি CI (17)। এর ইলেকট্রন বিন্যাস-

Cl(17)=1 s22 s22p63 s23p5

দেখা যাচ্ছে, মৌলটির সর্বশেষ কক্ষপথ হলো ৩য় কক্ষপথ।

নীলস বোর মডেল অনুসারে-

এখানে, প্লাঙ্কের ধ্রুবক,

h=6.626×1034 m2kgs1

কক্ষপথ সংখ্যা, n=3

π=3.1416

নির্ণয় করতে হবে,
কৌণিক ভরবেগ, mvr = ?

 

জানা আছে,

mvr=nh2π=3×6.626×10342×3.1416=3.164×1034mvr=3.164×1034 m2kgs1

 

সুতরাং, Cl এর সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ 3.164×1034 m2kgs1

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X ও Y মৌল দুটি যথাক্রমে Mg ও S এবং এদের দ্বারা গঠিত যৌগ MgS। নিচে MgS যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করা হলো-
MgS একটি আয়নিক যৌগ। এজন্য এটি জলীয় দ্রবণে ক্যাটায়ন Mg2+ ও অ্যানায়ন S2-এ বিশ্লিষ্ট হয়।

MgS( s)+aqMg2+(aq)+S2(aq)

MgS এর জলীয় দ্রবণে দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার প্রবেশ করালে অ্যানায়ন ( S2 ) অ্যানোডে এবং ক্যাটায়ন ( Mg2+ ) ক্যাথোডে আকৃষ্ট হয়।

S2 আয়ন অ্যানোডে পৌঁছামাত্র অ্যানোডে 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এরং S পরমাণুতে পরিণত হয়।
অ্যানোডে বিক্রিয়া : S2S+2e

আবার Mg2+ আয়ন ক্যাথোডে পৌঁছামাত্র ক্যাথোড থেকে 2 টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং Mg ধাতুতে পরিণত হয়।

ক্যাথোডে বিক্রিয়া :Mg2++2eMg 

এক্ষেত্রে, ইলেকট্রন দান ও গ্রহণের ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে ইলেকট্রন প্রবাহ তৈরি হয়। জানা আছে, ইলেকট্রন প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। এভাবে MgS যৌগে তড়িৎ প্রবাহ ঘটে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[পর্যায় সারণির একটি…’ সিলেট বোর্ড ২০২৫ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”